রাজনীতি নয়, অপরাধ সংশ্লিষ্টতায় বিএনপি নেতারা গ্রেপ্তার: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | ৫ নভেম্বর ২০২৩, ১৫:৫৯

ফাইল ছবি

রাজনৈতিক কারণে নয় বিএনপি নেতাদের অপরাধজনিত সংশ্লিষ্টতায় ধরা হয়েছে বলে দাবি করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।

রোববার (৫ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ দাবি করেন। এর আগে তিনি পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে বৈঠক করেন। পরে সভাকক্ষে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে নিজের কক্ষে যাওয়ার সময় করিডোরে চলমান বিভিন্ন বিষয়ের সাংবাদিকরা মন্ত্রীর সঙ্গে কথা বলতে চান। কিন্তু মন্ত্রী প্রথমে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

পুলিশ মহাপরিদর্শকের সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আইজিপি সৌজন্য সাক্ষাতের জন্য এসেছিলেন, আমরা আমাদের সব বিষয় নিয়ে আলোচনা করেছি।

তবে বিএনপির নেতাদের নামে মামলা নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না- এমন প্রশ্নের কোনো জবাব দেননি আইনমন্ত্রী।

বিএনপি নেতাদের ধর-পাকড়ের বিষয়ে তিনি বলেন, আমার মনে হয় এই প্রশ্নের জবাবটা সঠিকভাবে যে জায়গায় পাবেন, সেটি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এরপর তিনি বলেন, ওনাদের রাজনৈতিক কারণে ধরা হয়নি, ওনাদের অপরাধজনিত সংশ্লিষ্টতায় ধরা হয়েছে, রাজনীতির সঙ্গে এটার কোনো কানেকশন (সংযোগ) নেই।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা