মতিঝিল-উত্তরা রুটে মেট্রোরেল চলাচল শুরু

সময় ট্রিবিউন | ৫ নভেম্বর ২০২৩, ১০:২০

মতিঝিল-উত্তরা রুটে মেট্রোরেল চলাচল শুরু

বহুল প্রত্যাশিত মেট্রোরেল পরিষেবার উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রুট যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল এই রুটের আগারগাঁও থেকে মতিঝিল সেকশনের উদ্বোধন করেন।

রোববার (৫ নভেম্বর)সকাল ৭টা ৩০ মিনিটে মতিঝিল থেকে আগারগাঁওয়ের উদ্দেশ্যে ছেড়ে গেছে প্রথম ট্রেন। মেট্রোতে উঠতে যাত্রীদের লম্বা লাইন দেখা গেছে।

এর আগে সকাল ৭টা ১৫ মিনিটে খুলে দেওয়া হয় স্টেশনের গেট। এসময় যাত্রীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

ভাড়ার চার্ট অনুযায়ী সর্বনিম্ন ভাড়া ২০ টাকা এবং উত্তরা থেকে মতিঝিল যাতায়াতের সর্বোচ্চ ভাড়া ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রথম দুটি স্টেশনের সর্বনিম্ন ২০ টাকা ভাড়ার পর প্রতি স্টেশনে যাত্রায় ১০ টাকা করে যোগ হবে।

প্রাথমিকভাবে উত্তরা-মতিঝিল সেকশনে মেট্রোরেল সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত প্রতিদিন চার ঘণ্টা চলাচল করবে জানিয়ে তিনি বলেন, উত্তরা-আগারগাঁও সেকশনে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলবে।


আগারগাঁও-মতিঝিল রুটে ফার্মগেট, বাংলাদেশ সচিবালয় এবং মতিঝিল-এ মেট্রোরেল স্টপেজ থাকবে। প্রতি ১০ মিনিটে একটি ট্রেন পাওয়া যাবে।

এমআরটি লাইন ৬-এর উত্তরা-আগারগাঁও সেকশনের উদ্বোধনের সময় যে ভাড়া চার্ট তৈরি করা হয়েছিল সেটি উত্তরা-মতিঝিল সেকশনের ক্ষেত্রেও অনুসরণ করা হবে বলে জানান ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর