ক্ষুদ্র চাষীদের জন্য ২২ হাজার ৫২৮ কোটি ৯৩ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে : কৃষিমন্ত্রী

মো. সাইফুল ইসলাম | ২ নভেম্বর ২০২৩, ১৮:৪৯

ফাইল ছবি

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক জানিয়েছেন, প্রান্তিক ও ক্ষুদ্র চাষীদের কল্যাণে চলতি অর্থ বছরে সরকার কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন ফসলের মাধ্যমে ২২ হাজার ৫২৮ কোটি ৯৩ লাখ টাকা বরাদ্দ দিয়েছে।

তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য দিদারুল আলমের টেবিলে উত্থাপিত লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
আব্দুর রাজ্জাক বলেন, দেশের প্রান্তিক ও ক্ষুদ্র চাষীদের কল্যাণে চলতি ২০১৩-২০২৪ অর্থ বছরে সরকার কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন ফসলের মাধ্যমে ২২ হাজার ৫২৮কোটি ৯৩ লক্ষ টাকা প্রান্তিক ও ক্ষুদ্র চাষীদের কল্যাণে সরকার বরাদ্দ দিয়েছেন। এরমধ্যে উপকারভোগী কৃষক ৮৩ লাখ ৮৬ হাজার ৩৫০ জন। খবর বাসসের। 

তিনি বলেন, চলতি ২০২৩-২৪ উৎপাদন বর্ষে সারাদেশে বিভিন্ন জাতের উন্নতমানের ধান, গম, আলু, ভুট্টা, পাট, ডাল ও তৈল, সবজি এবং মসলাবীজ ফসলের প্রায় ১ লাখ ২৫ হাজার ৫০০ মে.টন বীজ বিএডিসি'র চুক্তিবদ্ধ চাষিদের মাধ্যমে উৎপাদনের পরিকল্পনা রয়েছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ও মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রান্তিক ও ক্ষুদ্র চাষিদের স্বার্থ রক্ষার্থে বিএডিসি'র আওতাধীন ভাড়া ভিত্তিক সেচযন্ত্রসমূহের সেচচার্জ ৫০ শতাংশ হ্রাস করা হয়, যা ২০২০-২১ অর্থবছর হতে অদ্যাবধি চলমান রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের