সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি মুক্তিযুদ্ধ মঞ্চের

সময় ট্রিবিউন | ১৯ মে ২০২১, ০০:৪৮

ছবিঃ সংগৃহীত

সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণলয়ের কতিপয় কর্মকর্তা-কর্মচারি কর্তৃক আটকে রেখে হেনস্তা এবং মামলা দিয়ে গ্রেফতারের ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। এ মর্মে তারা একটি প্রতিবাদ লিপিও দিয়েছে। আগামী ২৪ ঘন্টার মাঝে রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি না দিলে স্বাস্থ্য মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করবে বলেও জানায় মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

মুক্তিযুদ্ধ মঞ্চের প্রিতিবাদ লিপিটি হুবহু তুলে ধরা হলঃ

গতকাল পেশাগত দায়িত্ব পালনরত অবস্থায় সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কতিপয় কর্মকর্তা কর্তৃক আটকে রেখে হেনস্তা এবং মামলা দিয়ে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। পাশাপাশি সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার ধারাবাহিক দুর্নীতির তথ্য গণমাধ্যমে প্রকাশ করার কারণে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার শিকার হতে হয়েছে যা অত্যন্ত দুঃখজনক। গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। গণমাধ্যম জাতির বিবেক। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। একজন সাংবাদিককে আটকে রেখে লাঞ্ছিত করা কখনোই সভ্য মানুষের কাজ হতে পারে না। সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে হেনস্তা করার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সফল অর্জনগুলোকে বিতর্কিত করার জন্য একটি চক্র গভীর ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। খুব শীঘ্রই দুর্নীতিবাজ এই চক্রের মুখোশ উন্মোচন করবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। বঙ্গবন্ধুর বাংলায় কোন দুর্নীতিবাজদের জায়গা হবে না। রোজিনারা হেরে গেলে হেরে যাবে বাংলাদেশ। আমরা অবিলম্বে সাংবাদিক হেনস্তাকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তাদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। দুর্নীতিবাজ কর্মকর্তাদের সকল স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব জাতির সামনে প্রকাশ করতে হবে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ স্বাস্থ্য মন্ত্রণালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচী ঘোষণা করবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা