ইসির হাতে অপশন নেই, পরিস্থিতি প্রতিকূলে থাকলেও যথাসময়ে নির্বাচন: সিইসি

নিজস্ব প্রতিবেদক | ৩১ অক্টোবর ২০২৩, ১২:৪২

ইসির হাতে অপশন নেই, পরিস্থিতি প্রতিকূলে থাকলেও যথাসময়ে নির্বাচন: সিইসি

পরিস্থিতি প্রতিকূলে থাকলেও যথাসময়ে দ্বাদশ সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।


চলতি একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল ২০১৯ সালের ৩০ জানুয়ারি। ফলে সংবিধান অনুযায়ী ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করার বাধ্যবাধকতা আছে। ইতোমধ্যে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন।

গতকাল ইসি সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছে, নভেম্বরের প্রথমার্ধে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আর ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে।

ইসি নির্বাচনের প্রস্তুতি নিলেও এখনো নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজপথে আন্দোলন করছে বিএনপি ও তাদের সমমনা দলগুলো। দাবি আদায়ে গত শনিবার নয়াপল্টনে মহাসমাবেশ করতে গেলে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়।

 

সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ দুইজন নিহত হয়। আহত হয় শতাধিক পুলিশ ও আনসার সদস্য। আহত হন বিএনপিরও বহু নেতাকর্মী।

এমন পরিস্থিতিতে নির্বাচন সঠিক সময়ে হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও প্রধান নির্বাচন কমিশনার জানান, পরিস্থিতি প্রতিকূলে থাকলেও নির্বাচন সঠিক সময়েই হবে।

পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে কাজী হাবিবুল আউয়াল বলেন, আমাদের কাছে নির্বাচন করা ছাড়া কোনো অপশন নেই। অনেক সময় অনকূল প্রতিকূল বিভিন্ন কথা ওঠে। অনুকূল ও প্রতিকূল শব্দগুলো অর্থবহ। নির্বাচনের পরিবেশ অনুকূল হোক বা প্রতিকূল হোক আমাদের প্রত্যাশা সবসময় যত বেশি অনুকূল হবে তত নির্বাচন কমিশনের জন্য সহজ হবে। আমরা শেষ পর্যন্ত চাইব সব দল নির্বাচনে আসুক। কিন্তু প্রতিকূল পরিবেশ হলে যে নির্বাচন হবে না বিষয়টি তা না।

সিইসি বলেন, পিটার হাস বলেছেন সংলাপ চান, আমরাও তাই বলেছি। রাস্তায় শক্তি প্রর্দশন সমস্যার সমাধান করা যাবে না, উনিও (পিটার হাস) বিশ্বাস করেন সংলাপের মাধ্যমে বিরাজমান সমস্যা সমাধান করতে হবে।

এক প্রশ্নের জবাবে হাবিবুল আউয়াল বলেন, নির্বাচনে অংশ না নেওয়ার অধিকার রাজনৈতিক দলগুলোর আছে।

বৈঠক শেষে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূতও। রাজনৈতিক সংঘর্ষ কাম্য নয় জানিয়ে পিটার হাস সুষ্ঠু নির্বাচনের জন্য সংলাপে বসার আহ্বান জানান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব