বান্দরবানে ভয়াবহ অগ্নিকান্ড; পুড়ে গেছে ৭০ টি ঘর

জেলা প্রতিনিধি, বান্দরবান | ১৮ মে ২০২১, ২১:৪৮

প্রতীকী ছবি।

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় ভয়াবহ আগুনে ৭০টি ঘর পুড়ে গেছে। রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবেদ জানান, তার উপজেলার তারাছা ইউনিয়নে তালুকদার পাড়ায় সোমবার রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

ওই পাড়ার মাঝখানে একটি বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুতই তা আশেপাশে ছড়িয়ে পড়ে এবং ৭০টি ঘর পুড়ে যায় বলে জানান তারাছা ইউপি চেয়ারম্যান উথোয়াইচিং মারমা। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায় নি।

ইউপি চেয়ারম্যান বলেন, ‘‘ঘরগুলো খুব কাছাকাছি ও ঘন বসতি হওয়ার কারণে দ্রুতই সব পুড়ে যায়। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো পাড়ার সরকারি প্রাইমারি স্কুলে এবং এর পাশে একটি খোলা মাঠে তাবু খাটিয়ে মাথা গোঁজার ব্যবস্থা করে নিয়েছে।’’

এ পাড়ার বাসিন্দা চাইহ্লাউ মারমা ও মংহাই মারমা জানান, গভীর রাতে আগুন লাগলে কিছু বুঝে উঠার আগেই ঘরগুলো দ্রুত পুড়ে যায়। ঘরগুলো বেশির ভাগ গাছ ও বাঁশের তৈরি; আবার কিছু ঘর রয়েছে সম্পূর্ণ কাঠের তৈরি। এ কারণে ঘরগুলো দ্রুত পুড়েছে।

হ্লামাচিং মারমা বলেন, “আগুন লাগার সঙ্গে সঙ্গে তাড়াহুড়ো করে বাচ্চাদের কোলে নিয়ে বের হয়ে যাই। তাই এ সময় ঘরের কোন জিনিসপত্র বের করতে পারিনি। ক্ষতিগ্রস্থদের সবাই নিঃস্ব হয়ে পড়েছে।”

এদিকে পাড়াপ্রধান কারবারী মংপু মারমা জানান, পাড়ার ৮৯টি পরিবারের মধ্যে ৭০টি বসত ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। তবে পাড়া থেকে কিছুটা দূরে হওয়ায় ১৯টি ঘর রক্ষা পেয়েছে।

এ পাড়াটি অন্তত দেড়শ বছরে পুরনো বলেও জানান তিনি।

এদিকে পাড়ার ঢোকার মুখের একটি ব্রিজের কাজ অসম্পূর্ণ থাকায় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছেতে পারেনি বলে রোয়াংছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মোজাম্মেল হক জানান।

তিনি বলেন, ‘‘ওই ব্রিজের কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা পাড়ায় ঢুকতে পারেনি। ফায়ার সার্ভিস কাজ করতে পারলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কমে যেত।’’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা