ডান-বাম মিলিয়ে সরকার বিরোধীরা এখন গুজব এবং অপপ্রচার চালাচ্ছে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | ২৭ অক্টোবর ২০২৩, ১৫:৫৬

ডান-বাম মিলিয়ে সরকার বিরোধীরা এখন গুজব এবং অপপ্রচার চালাচ্ছে : শিক্ষামন্ত্রী

নির্বাচন সামনে রেখে সরকারবিরোধীরা এখন গুজব এবং অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে চাঁদপুরে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, নতুন শিক্ষানীতি নিয়ে বিএনপি-জামায়াত অপপ্রচার চালাচ্ছে। গুজবে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সামনে জাতীয় সংসদ নির্বাচন। তাই ডান-বাম মিলিয়ে সরকার বিরোধীরা এখন গুজব এবং অপপ্রচার চালাচ্ছে।

২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ প্রসঙ্গে তিনি বলেন, অতীতেও বিএনপি এমন সমাবেশের ডাক দিয়ে নৈরাজ্য সৃষ্টি করেছে। তাদের পক্ষ থেকে যদি ঠিক তাই হয়, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বসে থাকবে না। আর রাজনৈতিকভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা তা মোকাবিলা করবে।

দীপু মনি বলেন, আওয়ামী লীগ শান্তি ও মানুষের অধিকারের পক্ষে। সেই দায়িত্ব আওয়ামী লীগ সবসময় পালন করে এসেছে। তাই সরকারের পাশাপাশি দলও দায়িত্ব পালন করবে। বিএনপি সমাবেশের নামে সহিংসতা করার পরিকল্পনা আছে বলে জনমনে আশঙ্কা রয়েছে। তবে উন্নয়নশীল দেশের মতো এমন একটি দেশে সহিংসতা করা কোনো রাজনৈতিক দলেরই উচিত নয়।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা