গণতন্ত্র পুনরুদ্ধার করে প্রধানমন্ত্রী সুশাসন প্রতিষ্ঠা করেছেন: পলক

নিজস্ব প্রতিবেদক | ১৮ মে ২০২১, ০৪:১২

ছবি: সংগৃহীত

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন জীবনের ঝুঁকি নিয়ে দেশে ফিরেছিল বলেই গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল। ছয়টি বছর তিনি নির্বাসিত জীবন কাটিয়ে গেছেন। তার আগমনে প্রতিরোধ কমিটি গঠন করে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছিল। কিন্তু তিনি জীবনের মায়া করেননি, এই দেশে ফিরে এসে গণতন্ত্র পুনরুদ্ধার করে তিনি আজ বাংলার মানুষকে উন্নয়ন উপহার দিয়েছেন।

সোমবার বিকেলে সিংড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জননেত্রী শেখ হাসিনার ৪০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে একটি মাইলফলক। গণতন্ত্র পুনরুদ্ধার করে প্রধানমন্ত্রী সুশাসন ও উন্নয়ন প্রতিষ্ঠা করেছেন। সে সাথে তিনি অর্থনীতি ও সংস্কৃতির মুক্তি এনে দিয়েছেন। স্বল্প উন্নত দেশে থেকে তিনি উন্নয়নশীল দেশে পরিণত করেছেন। ১৭ কোটি মানুষ প্রযুক্তির ছোঁয়া পেয়েছে। মাত্র ১২ বছরে ডিজিটাল বাংলাদেশ উপহার দিয়েছেন। প্রযুক্তি আজকে ডিজিাল অর্থনীতির হাতিয়ার হিসেবে কাজ করছে।

আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ মোঃ ওহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি বিশ্বনাথ দাস কাশিনাথ, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা কমান্ডার শাহাদৎ হোসেন, সিংড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর জান্নাতুল ফেরদৌস, সিংড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমীনসহ ছাত্রলীগ, যুবলীগ নেতারা।

পরে প্রধানমন্ত্রীর দীর্ঘ আয়ু কামনা করে মোনাজাত করা হয়। এছাড়া কেন্দ্রীয় মসজিদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বিশেষ মোনাজত করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব