বাংলাদেশের রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে ভারতের রাষ্ট্রপতির বার্তা

নিজস্ব প্রতিবেদক | ২১ অক্টোবর ২০২৩, ২০:৫৭

বাংলাদেশের রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে ভারতের রাষ্ট্রপতির বার্তা

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অব্যাহত সুস্বাস্থ্য এবং আগামী দিনগুলোতে উজ্জীবিত আত্মার জন্য প্রার্থনা করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

শনিবার এক বার্তায় ভারতের রাষ্ট্রপতি বলেন, আপনার সাম্প্রতিক অস্ত্রোপচার সম্পর্কে অবহিত হয়েছি এবং আমি জেনে খুশি, আপনি অস্ত্রোপচারের পরে ভালোভাবে সেরে উঠছেন।

ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, আপনার সুস্বাস্থ্য এবং ভবিষ্যতের প্রচেষ্টায় সাফল্য কামনা করছি।

সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে অস্ত্রোপচারের পর নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়।

উল্লেখ্য, গত বুধবার রাষ্ট্রপ্রধানের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়। বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডাক্তার কফিদিস থিওডোরোসের তত্ত্বাবধানে সার্জারির পর একদিন তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ডাক্তারের নিবিড় পরিচর্যায় রাখা হয়।

রাষ্ট্রপতি গত সোমবার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে ভর্তি হন। গত ১৬ অক্টোবর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা