শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে বৈঠকে যা আলোচনা হলো

সময় ট্রিবিউন | ১৮ মে ২০২১, ০১:২৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়-ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। পরিস্থিতির উন্নতি হওয়ায় চলতি মাসের ২৪ মে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিল। এরইমধ্যে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকার চলমান বিধিনিষেধ আগামী ২৩ মে পর্যন্ত বাড়িয়েছে। আর শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ২৯ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এদিকে আগামী ২৯ মে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব নয় বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা। তবে কবে নাগাদ শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে পারে সেটাও সরকারের পক্ষ থেকে বলা অসম্ভব। তাই শিক্ষাপ্রতিষ্ঠান কবে খুলবে এই অপেক্ষাতেই রয়েছেন শিক্ষার্থীরা।

তাহলে কবে নাগাদ খুলতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান এমন প্রশ্নের জবাবে সোমবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, এ নিয়ে সোমবারের মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত কোনো তারিখ নিয়ে কথা হয়নি।

তিনি বলেন, ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। বিভিন্ন দেশ থেকে ভ্যাকসিন আনার প্রক্রিয়া চলছে। তাই শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া সম্ভব হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (১৭ মে) ভার্চুয়াল সভা শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব এসব কথা বলেন।

তিনি বলেন, স্কুল-কলেজ খোলার বিষয়ে অনেক আলোচনা হয়েছে। সবার একটাই বক্তব্য- আগে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সংস্কারের কাজ করতে হবে। সরকার নির্দেশনা দিয়ে দিয়েছে। ৪৯টি ইউনিভার্সিটি বা কলেজগুলোর যে হোস্টেলগুলো আছে সেগুলো অলরেডি ৪০টির মতো সংস্কার হয়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিন আসছে। যদি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ভ্যাকসিন দিয়ে দিতে পারি তারপরে ইনশাল্লাহ তাড়াতাড়ি স্কুল-কলেজ খুলে দিতে পারব।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা