গাজায় নিহতদের স্মরণে বাংলাদেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

নিজস্ব প্রতিবেদক | ২১ অক্টোবর ২০২৩, ০৯:৩৮

ইসরাইলের হামলায় নারী-শিশুসহ নিহত ও আহত ফিলিস্তিনিদের সংগৃহীত চিত্র

ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনিদের স্মরণে আজ শনিবার সারা দেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। ভোর থেকে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি–বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

ঢাকায় থাকা যুক্তরাষ্ট্র দূতাবাসও এই কর্মসূচি পালন করছে। সেখানেও পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

গতকাল শুক্রবার পাঠানো এক বিবৃতিতে সরকার ঘোষিত একদিনের রাষ্ট্রীয় শোকের সঙ্গে সংহতি প্রকাশ করেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

এর আগে গতকাল শুক্রবার ইসরাইলের হামলায় নারী-শিশুসহ নিহত ও আহত ফিলিস্তিনিদের জন্য রাজধানীসহ সারা দেশের মসজিদসহ সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এ সময় নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য আল্লাহর রহমত কামনা করা হয়। সেই সঙ্গে নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করা হয়।

গত ১৯ অক্টোবর গাজার হাসপাতা‌লে ইসরা‌য়ে‌লের হামলায় হতাহতদের স্মরণে এক‌দি‌নের জাতীয় শোক ঘোষণা ক‌রেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা।

ওইদিন শেখ হা‌সিনা ব‌লে‌ন, ফিলিস্তিনে বারবার হামলা মেনে নেওয়া যায় না। দখল করা জায়গা ছাড়তে হবে ইসরায়েলকে। ইসরা‌য়েল হাসপাতা‌লে যেভাবে হামলা ক‌রে‌ছে, নারী শিশু অসুস্থ মানুষ‌কে হত্যা ক‌রে‌ছে, এর নিন্দা জানাই।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা