ফরিদপুরে পৃথক অভিযানে ১০৯ পিস ইয়াবাসহ আটক ৪

জেলা প্রতিনিধি, ফরিদপুর | ১৭ মে ২০২১, ০৬:৩৪

ছবিঃ সংগৃহীত

ফরিদপুরের মধুখালি থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১০৯ পিস ইয়াবাসহ চার মাদকব্যবসায়ীকে আটক করেছে। এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে। আটককৃতদের রবিবার (১৬/০৫/২১) দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

থানাসুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার তোনদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মধুপুর গ্রামের শাজাহান খানের ছেলে সোহেল খান (২৮) ও আড়কান্দি হিন্দুপাড়া গ্রামের নিত্যানন্দ সাহার ছেলে অনিক সাহা সবুজ (২৪)কে ৫৭পিস ইয়াবাসহ পুলিশ আটক করে।

পৃথক আরেকটি অভিযানে রাত সোয়া দুইটার সময় উপজেলার পশ্চিম গাড়াখোলা গ্রামের আবুল হোসেন শেখের ছেলে সুজন শেখ (২৫) ও জিন্নাত আলী শেখের ছেলে হৃদয় শেখ (২৪)কে আড়কান্দি হযরত শাহজালাল ফিলিং স্টেশনের সামনে হতে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। এ ঘটনায় মধুখালি থানার উপ-পুলিশ পরিদর্শক সাইফুদ্দিন ও মোঃ মনিরুল ইসলাম বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করেন।

এ ব্যাপারে মধুখালি থানা অফিসার ইন চার্জ মো. সহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ১০৯ পিস ইয়াবাসহ চার জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রবিবার মামলা হয়েছে। আটককৃতদের দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব