‌'পানির উপাদান নষ্ট হলে মাছ উৎপাদনেও ক্ষতি হবে'

সময় ট্রিবিউন ডেস্ক: | ২৪ জুলাই ২০২৩, ২০:৫৮

সংগৃহীত ছবি

পানির নিজস্ব শরীর আছে, উপাদান আছে। সেই শরীর ও উপাদান নষ্ট হলে মাছ উৎপাদনেও ক্ষতি হবে। এক্ষেত্রে কোনোভাবেই পানির উপাদান নষ্ট করা যাবে না বলে জানিয়েছেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

সোমবার (২৪ জুলাই) মৎস্য ভবনের সম্মেলনকক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, মাছ উৎপাদন ও ব্যবস্থাপনায় অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের আপামর মানুষের খাদ্য ও পুষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। পাশাপাশি প্রধানমন্ত্রীর ঘোষিত একটি প্রযুক্তিনির্ভর, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ও উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মৎস্যখাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি বলেন, দেশে গত ২০২১-২২ অর্থবছরে ৪৭ দশমিক ৫৯ লাখ মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছে। যা ২০২০-২১ অর্থবছরের চেয়ে ৫৫ শতাংশ বেশি। বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট ফিশারিজ গড়ে তোলা হবে। ২০৪১ সালে মৎস্য উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৬৫ লাখ টন। সমুদ্রে মাছ ধরা ট্রলার মনিটরিং করতে প্রযুক্তি ব্যবহার করা হবে।

তিনি আরও বলেন, ২০২২-পণ্য রপ্তানি করে ৪ হাজার ৭৯০ লাখ ৩০ হাজার টাকা আয় করা হয়েছে। মৎস্যতে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। ফিশারিক সেন্টারকে অনুসরণ করে বিশ্বের অনেক দেশ এগিয়ে গেছে। আমরা সে পথে। মাছের বহুমুখী ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। বিশেষ করে মাছের চিপস, মাছের তৈরি কেকসহ বিভিন্ন প্রকারের খাদ্যপণ্য তৈরি করা হবে।

এ সময় উপস্থিত মৎস্য ও প্রাণিসম্পদ ড. নাহিদ রশীদ, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মাহবুবুল হক, মৎস্য ইনস্টিটিউটের মহাপরিচালক ইয়াহিয়া মাহমুদ, ডিপ সি অ্যাসোসিয়েশনের সভাপতি আসার নম্বর, মৎস্য মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা