বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে পুকুরে নেমে মা-ছেলে কেউই বাঁচল না

সময় ট্রিবিউন | ১৭ মে ২০২১, ০২:০২

বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যু-প্রতীকী ছবি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পুকুরে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু হয়েছে।

রোববার দুপুর ১২টার দিকে রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলেন-রবি দাসের স্ত্রী চান মতি রবিদাস (৪৫) ও ছেলে অরুন রবিদাস (১১)।

পুলিশ জানায়, রোববার দুপুর ১২টার দিকে কুবাজপুর গ্রামের কিশোর অরুন রবিদাস বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে যায়। ওই পুকুরে বিদ্যুতের তার পড়ে থাকায় অরুন বিদ্যুৎস্পৃষ্ট হয়। তার চিৎকারে ছুটে আসেন মা চান মতি। ছেলেকে রক্ষায় পুকুরে নামলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

এদিকে একই দিন উপজেলার পাটলী ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে ময়না মিয়া (৬৫) নামে এক ব্যক্তি তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তি মারা গেছেন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল সাহাদাত বলেন, বিদ্যুৎস্পৃষ্ট তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁদের মৃত ঘোষণা করা হলে স্বজনেরা লাশ নিয়ে যান।

জগন্নাথপুর উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজাদুর রহমান বলেন, গত রাতে ঝড়ে বিদ্যুতের তার ছিড়ে পড়ে। ওই তারে লেগে মা-ছেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা