সারা পৃথিবী জানে বাংলাদেশ এখন খাদ্য স্বয়ংসম্পূর্ণ: কৃষিমন্ত্রী

সময় ট্রিবিউন ডেস্ক: | ১৪ জুলাই ২০২৩, ০০:০১

সংগৃহীত ছবি

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে বিশেষ করে চাল ও ধান বেশি উৎপাদনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক উদ্যোগ গ্রহণ করেছেন। এছাড়াও বিভিন্ন প্রকল্প দিয়েছেন। তাই আজ সারা পৃথিবী জানে বর্তমানে বাংলাদেশ এখন দানা জাতীয় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

বৃহস্পতিবার (১৩ জুলাই) চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার রফিকুল ইসলামের ৯০০ বিঘার আমবাগান পরিদর্শনের সময় এসব কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের এখন একটাই লক্ষ্য। প্রতিটি মানুষের আয় বাড়াতে হবে। তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে হবে। তাদের ছেলেমেয়েরা যেন ভালো স্কুলে পড়ে সে ব্যাবস্থা করতে হবে। ভালো চিকিৎসা দিতে হবে।

তিনি বলেন, আমি নাচোলে এসে দেখলাম। এখনো মাটির ঘর রয়েছে। আমরা দেখতে চাই এই নাচোলে মাটির ঘর থেকে ইটের ঘর হবে। পাকা ঘর হবে। আর এর সম্ভাবনা হচ্ছে এ জেলার আম। এই আম বিদেশে রপ্তানি শুরু হয়েছে। এ আম রপ্তানির টাকা দিয়েই চাপাইনবাবগঞ্জের মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন হবে।

বর্তমান সময়ে বাংলাদেশের সব জেলাতেই আম উৎপাদন হচ্ছে। তবে আমরা এখনো জানি চাঁপাইনবাবগঞ্জের আম বিখ্যাত। আমি এবারও এসে দেখলাম আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ তার নাম অক্ষত রেখেছেন।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুর রাজ্জাক বলেন, ২০১৮ নির্বাচন ইশতিহারে আমরা জাতিকে প্রতিশ্রুতি দিয়েছি। জাতির কাছে ওয়াদা করেছি। বাংলাদেশের মানুষকে আমরা পুষ্টি জাতীয় খাবার খাওয়াব। কিন্তু দুঃখজনক হলেও সত্যি ফলমূলের দাম অনেক বেশি। এজন্য মানুষ খেতেও পারে না। এদিকেও আমরা নজর রেখেছি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের