রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ, ফাঁকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

সময় ট্রিবিউন ডেস্ক: | ২৭ জুন ২০২৩, ১৮:০৫

সংগৃহীত ছবি

পরিবারের সঙ্গে ঈদ করার উদ্দেশ্যে এরইমধ্যে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। সবার ঈদযাত্রা নির্বিঘ্ন করতে তৎপর হাইওয়ে পুলিশ। এতে করে যানজটহীনভাবে গন্তব্যে ফিরছেন মানুষ। তবে যানজট না থাকলেও বৃষ্টির কারণে মহাসড়কের কিছু এলাকায় যানবাহনের সামান্য ধীরগতি রয়েছে।

মঙ্গলবার (২৭ জুন) সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক এবং আঞ্চলিক হাইওয়ের কুমিল্লা রিজিয়নের ৮২১ কিলোমিটার এলাকার খোঁজ নিয়ে এসব তথ্য জানা গেছে।

বৃষ্টির কারণে মহাসড়কের দাউদকান্দি হাইওয়ে থানার ১৩ কিলোমিটার সড়কে হালকা ধীরগতিতে যানবাহন চলছে। তবে তা শুধু চট্টগ্রামমুখী লেনে। ঢাকা লেনে গাড়ি একদম নেই বললেই চলে। দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম।

ইলিয়টগঞ্জ হাইওয়ে ক্রসিং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক এবং ময়নামতি হাইওয়ে ক্রসিং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার আওতাধীন ১৭ কিলোমিটার এলাকায় ঢাকা এবং চট্টগ্রাম লেনের কোনো অংশেই গাড়ির চাপ নেই। একইভাবে ফাঁকা রয়েছে ময়নামতি হাইওয়ে থানার আওতাধীন ৪২ কিলোমিটার সড়কও। ঢাকা এবং চট্টগ্রাম লেনের উভয় অংশেই মাঝেমাঝে দুয়েকটা গাড়ি যাত্রী আসা যাওয়া করতে দেখা যায়। একই চিত্র মিয়া বাজার হাইওয়ে থানার আওতাধীন সড়কেও।

যানজটহীন ঈদযাত্রা উপহার দিতে গত সোমবার (২৬ জুন) মহাসড়ক পরিদর্শনে আসেন অতিরিক্ত ডিআইজি ফরিদা ইয়াসমিন। আজ মঙ্গলবারও তিনি মহাসড়কের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা