'ঈদে ড্রোনের মাধ্যমে মহাসড়ক নিয়ন্ত্রণ করা হবে'

সময় ট্রিবিউন ডেস্ক: | ২৫ জুন ২০২৩, ০৬:০৫

সংগৃহীত ছবি

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মোটরসাইকেল টিমসহ ড্রোনের মাধ্যমে মহাসড়ক নিয়ন্ত্রণ করা হবে। যাতে করে কোনো ভোগান্তি ছাড়াই ঘরমুখো মানুষ গন্তব্যে পৌঁছাতে পারে। এমনটাই বলেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

শনিবার (২৪ জুন) দুপুর আড়াইটার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল ত্রি-মোড় এলাকায় ঈদযাত্রা উপলক্ষ্যে সড়কে যান চলাচল ও আইন-শৃঙ্খলা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, গতবার আমরা বলেছিলাম আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করবো যেন সাধারণ মানুষ ঈদে ভোগান্তি ছাড়াই বাড়িতে যেতে পারে। এবারও আমরা চেষ্টা করবো দেশের মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি যেতে পারে সেজন্য আমাদের পুলিশের সকল ইউনিট যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করছে।

তিনি আরও বলেন, টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত দুই লেনের সড়ক রয়েছে। সেখানে আমরা যানবাহনের চাপ কমাতে ঢাকা থেকে ছেড়ে আসা পরিবহনগুলো দুই লেন দিয়েই যাওয়ার ব্যবস্থা করা হবে। আর ঢাকামুখী পরিবহগুলোকে ভূঞাপুর দিয়ে বিকল্প সড়ক ব্যবহার করে এলেঙ্গা দিয়ে বের করে দেওয়া হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, যে কোনো ধরনের চক্রান্ত রুখে দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের সামর্থ্য রয়েছে। বিভিন্ন দেশের মাধ্যমে এদেশের সম্মান, স্বাধীনতা বিনষ্ট করার জন্য দেশীয় যে কুচক্রী মহল জড়িত রয়েছে তাদের চিহ্নিত করার কাজ চলছে। পররাষ্ট্র মন্ত্রণালয় একনিষ্ঠভাবে আন্তরিকতার সঙ্গে সেই ষড়যন্ত্র নস্যাৎ করতে কাজ করছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা