গাজীপুরে বেতনের দাবীতে শ্রমিকদের বিক্ষোভ

আল সাদী, গাজীপুর | ১৯ জুন ২০২৩, ২৩:০২

ছবি- সংগৃহীত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের টঙ্গী অংশ অবরোধ করে বেতন ও ঈদ বোনাসের দাবীতে বিক্ষোভ করেছে একটি তৈরি পোষাক কারখানার শ্রমিকরা।

আজ (১৯ জুন) সকালে টঙ্গীর চেরাগ আলী হোসেন মার্কেট এলাকার বি এইচ আই এস অ্যাপারেলস লিমিটেড নামের কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করেন। এতে দীর্ঘ যানযটের সৃষ্টি হয় ব্যস্ততম ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা অংশে। জণদুর্ভোগের কথা চিন্তা করে পুলিশের অনুরোধে অবরোধ তুলে নিয়ে এরপর কারখানায় ফিরে যায় শ্রমিকরা।

পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে কারখানার শ্রমিকরা চলতি জুন মাসের বেতন ও ঈদ উল আজহার বোনাসের টাকা পরিশোধের তারিখ ঘোষণা করতে দাবি জানান কারখানা কর্তৃপক্ষের কাছে। কয়েকদিন পেরিয়ে গেলেও বেতন বোনাসের টাকা পরিশোধের নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি কারখানা কর্তৃপক্ষ।

আজ সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দিয়ে ফের কারখানা কর্তৃপক্ষের কাছে গেলে তারা শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এতে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে উঠেন। এক পর্যায়ে কারখানায় কাজ বন্ধ করে দিয়ে শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধের সৃষ্টি করে।

কারখানা মালিক ইকবাল হোসেন বলেন, শ্রমিকরা কারখানায় কোনো ভাঙচুর করেনি। তবে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়েছিল। পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে কারখানায় ফিরিয়ে নিয়ে এসেছে। আমরা শ্রমিকদের সঙ্গে কথা বলছি। কয়েক দিনের মধ্যে চলতি জুন মাসের বেতন ও ঈদ বোনাস পরিশোধ করা হবে।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) মো. ওসমান গণি বিষয়টি নিশ্চিত করে বলেন, বিক্ষুব্ধ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে কারখানায় ফিরিয়ে আনা হয়েছে। শ্রমিক ও কারখানা মালিকের সঙ্গে কথা বলছি। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা