বাবার পর বাঘের থাবায় প্রাণ গেল ছেলের

সময় ট্রিবিউন | ১৫ মে ২০২১, ২৩:৪৫

ফাইল ছবি

বাবা ইসলাম সরদারকে বাঘে খাওয়ার ৭ বছরের মাথায় এবার একই স্থানে মানুষখেকোর থাবায় প্রাণ হারিয়েছেন ছেলে রেজাউল ইসলাম (৩৫)। শুক্রবার ঈদের দিন সন্ধ্যার কিছু আগে এ ঘটনা ঘটে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের দক্ষিণ তালপট্টি এলাকায়।

নিহত রেজাউল ইসলাম শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের মৃত ইসলাম সরদারের ছেলে।

বনবিভাগের সহকারী বন সংরক্ষক এমএ হাসান বাঘের থাবায় রেজাউলের নিহত হবার ঘটনা নিশ্চিত করে বলেন, গত সপ্তাহে তিনি ও তার সঙ্গীরা বুড়িগোয়ালিনী স্টেশন থেকে পাস নিয়ে সুন্দরবনে মৌচাক ভাংতে যায়। শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ তালপট্টি এলাকায় মধু সংগ্রহ শেষে তিনি যখন নৌকায় উঠছিলেন ঠিক তখনই একটি মানুষখেকো বাঘ দ্রুতবেগে ছুটে এসে হামলা করে তার ঘাড়ের টুটি চেপে ধরে।

মুহূর্তের মধ্যে তার আতংকিত সঙ্গীরা তাকে রক্ষার চেষ্টা করেও ব্যর্থ হন। বাঘটি রেজাউলকে টেনে হেঁচড়ে জঙ্গলের মধ্যে নিয়ে যায়। সেখানে তার দেহে কামড় বসানো শুরু করলে সঙ্গীরা বাঘটিকে তাড়া করে পরে বাঘটি রেজাউলের লাশ ফেলে রেখে পালিয়ে যায়।

সহকারী বন সংরক্ষক আরও জানান, রেজাউলের লাশ নিয়ে শুক্রবার রাতেই সঙ্গীরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। শনিবার দুপুরে তার লাশ পৌছায় চকবারা গ্রামে। এসময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা ঘটে।

নিহত রেজাউলের স্ত্রী মুর্শিদা খাতুন জানান, ২০১৪ সালে তার শ্বশুর ইসলাম সরদারকে একই স্থানে বাঘ হামলা করে। এতে তিনি প্রাণ হারান।

উল্লেখ্য, গত জানুয়ারি থেকে এ পর্যন্ত সুন্দরবনে বাঘের থাবায় ৫ জন প্রাণ হারিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা