সরকারি ব্যয়ে আকাশপথে 'প্রথম শ্রেণি'তে ভ্রমণ স্থগিত

সময় ট্রিবিউন ডেস্ক | ১ জুন ২০২৩, ০০:৪৫

সংগৃহীত

সরকারি খরচে বিদেশ যাত্রার ক্ষেত্রে উড়োজাহাজের 'প্রথম শ্রেনি'তে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এ সংক্রান্ত নির্দেশনায় আজ বুধবার (৩১ মে) সই করেছেন বলে জানিয়েছেন তার সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস।

তিনি জানান, কোভিড পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার ও বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে সরকারি ব্যয় যৌক্তিকীরণের নানামুখী পদক্ষেপের আওতায় সরকারি ব্যয়ে আকাশপথে ‘প্রথম শ্রেণি’তে বিদেশ ভ্রমণ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংক্রান্ত সারসংক্ষেপে আজ (বুধবার) স্বাক্ষর করেন।

সরবরাহ সংকটে ডলারের দামে অস্থিরতা দেখা দিলে গত বছরের মে মাসে নানা বিধিনিষেধ দেয়া হয়েছিল।

আমদানি-রপ্তানি বাণিজ্যের ভারসাম্য প্রতিকূলে চলে যাওয়ায় চলতি বছরের শুরু থেকেই দেশে বিদেশি মুদ্রার সরবরাহ কমে যায়। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ডলার বিক্রি করেও পরিস্থিতি স্বাভাবিক রাখা যাচ্ছে না। একই সঙ্গে আমদানি নিয়ন্ত্রণের পাশাপাশি ব্যয় সাশ্রয়ে সরকার বিভিন্ন উদ্যোগ নেয়।

এসটি/এসকে

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
জনপ্রিয় খবর