ভারী বৃষ্টিতে ডুবেছে চট্রগাম

নিজস্ব প্রতিবেদক | ১৪ মে ২০২১, ২২:২৩

ফাইল ছবি

বন্দরনগরী চট্টগ্রামের রাস্তাঘাট ঈদের দিনে ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় নগরীতে ২৭ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে ডুবে যায় নগরীর নিম্নাঞ্চলের বেশিরভাগ অংশ।

শুক্রবার (১৪ মে) সকাল ১০টা থেকে বৃষ্টি শুরু হয়। প্রায় দেড় ঘণ্টা অব্যাহত ছিল বৃষ্টি। এতেই চট্টগ্রামের চকবাজার, প্রবর্তক মোড়, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, বহদ্দারহাট, দুই নম্বর গেইট, খাতুনগঞ্জসহ অধিকাংশ নিম্নাঞ্চলের সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এসব এলাকার নিচতলার বাসা-বাড়ি ও দোকানপাটে পানি ঢুকে যায়। এতে দুর্ভোগে পড়েন ঈদের নামাজ পড়তে আসা মুসল্লিরা।

স্থানীয় একজন বলেন, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ঈদের নামাজ আদায় করতে গিয়েছি বেশি ভাড়া দিয়ে। আর অল্প বৃষ্টিতে জলাবদ্ধা তৈরি হয়।

গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। এদিকে, ভারী বৃষ্টিতে ধসের আশঙ্কায় পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদে সরে যেতে বলা হয়েছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি পাল বলেন, আজ সন্ধ্যার দিকে আবার বৃষ্টি হতে পারে। এছাড়া মধ্যরাতে আবারও মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা