আজ পবিত্র ঈদুল ফিতর

সময় ট্রিবিউন | ১৪ মে ২০২১, ১২:৪৮

ছবি: সংগৃহীত

শুরু হয়ে গেলো আনন্দের দিন, ঈদের দিন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতরের দিনটি আনন্দের মধ্যেই পার করেন মুসলমানরা। তবে করোনা ভাইরাসের মহামারিতে আনন্দ আয়োজনে আছে নানা বিধি-নিষেধ। আর এই মহামারি অনেকেই ফেলেছে সংকটে, যার কারণে ঈদের দিনেও নেই চিরচেনা রূপ। ঈদের নামাজের পর যে কোলাকুলি ছিল বন্ধনের অন্যতম বিষয়, মহামারির কারণে তা বন্ধ।

ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এক শুভেচ্ছা বার্তায়, রাষ্ট্রপতি করোনা পরিস্থিতিতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উৎসব উদযাপনের আহবান জানান। মহামারির কারণে গতবারের মতো এবারও ঈদে পরিবারের সদস্যদের সময় কাটাবেন রাষ্ট্রপতি।

বৃহস্পতিবার (১৩ মে) সন্ধ্যায় ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সবাইকে করোনার ভয়াবহতার বিষয়ে আবারও সতর্ক করে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের অনুরোধ জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা ঈদ উদযাপন করবো, তবে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে। কোনওভাবেই এই ঈদ উদযাপন যাতে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির উপলক্ষ হয়ে না ওঠে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।

জাতীয় ঈদগাহে এবারও ঈদের নামাজ হচ্ছে না। যেখানে রাষ্ট্রপতির অংশ নিতেন। বঙ্গভবনের দরবার হলে ঈদের নামাজ পড়বেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এবারের ঈদুল ফিতরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পাঁচটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। করোনা মহামারিকে সামনে রেখে খুব সতর্কতার সঙ্গে এই জামাতগুলো অনুষ্ঠিত হবে। এরইমধ্যে ঈদ জামাতের জন্য বড় ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে।

ঈদে শিশুদের নিয়ে বাবা মায়ের গন্তব্য বিনোদন কেন্দ্র । কিন্তু মহামারির কারণে গতবারের মতো এবারও বিনোদন কেন্দ্রগুলো বন্ধ রয়েছে। পরিবার পরিজনের সঙ্গে বাসায় ঈদের আনন্দ পালনের আহ্বান জানিয়েছে সরকার। ফলে বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের আনন্দঘন মুহুর্ত দেখা যাবে না বিগত দিনের মতো।

এবারও দেশে বিভিন্ন জেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে এক দিন আগেই পবিত্র ঈদুল ফিতরের উৎযাপন হয়েছে। নারায়ণগঞ্জ, ভোলা, টাঙ্গাইল, চাঁদপুরের বিভিন্ন এলাকার মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব