সংবিধান অনুযায়ী নির্বাচন: রাষ্ট্রপতি

সময় ট্রিবিউন ডেস্ক | ১৭ মে ২০২৩, ২২:২৭

সংগৃহীত

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেছেন, অনির্বাচিত সরকারের কোনো সুযোগ নেই, সংবিধান অনুযায়ী স্বাধীন নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচন করবে।

আজ বুধবার (১৭ মে) দুপুরে পাবনা ডায়াবেটিক সমিতি পরিদর্শন ও মতবিনিময় অনুষ্ঠানে রাষ্ট্রপ্রধান এ কথা বলেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম নিজ জেলা পাবনা সফরে গেলেন মো. সাহাবুদ্দিন।

এসময় রাষ্ট্রপতি রাজনীতির নামে হানাহানি সৃষ্টি না করে আলোচনার মাধ্যমে ঐকমত্যে আসতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, অনির্বাচিত সরকারের বিধান আদালত বাতিল করেছে।

মো. সাহাবুদ্দিন বলেন, পাবনা ডায়াবেটিক সমিতি মানুষের স্বাস্থ্যসেবায় নিরলসভাবে কাজ করছে। সাধারণ মানুষ এখানে স্বল্প মূল্যে সেবা পায়। মানুষের সেবায় অবদান রাখায় ডায়াবেটিক সমিতির কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।

নাগরিক সংবর্ধনায় পাবনার মানুষের উচ্ছ্বসিত ভালোবাসায় কৃতজ্ঞতা জ্ঞাপন করে রাষ্ট্রপতি বলেন, আঞ্চলিক রাজনৈতিক প্রভাবে পাবনায় যমুনা নদীতে সেতু হয়নি। সরকারের ধারাবাহিকতা থাকলে আগামীতে পাবনার মানুষের সব দাবি পূরণ হবে।

পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলামের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, পাবনা নাগরিক সমাজের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী, বিশিষ্ট চিকিৎসক ডা. মনোয়ারুল আজিজ।

বক্তারা রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে পাবনা ডায়াবেটিক হাসপাতালের উন্নয়নে তার অতীত অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসটি/এসকে



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের