প্রকাশিত সংবাদের প্রতিবাদে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক | ১৪ মে ২০২১, ০৪:৪২

ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার হযরতপুর ইউনিয়ন চেয়ারম্যান এর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে আজ (১৩ মে) ইউনিয়নের ইটাভাড়া আওয়ামী লীগ ক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন আয়নাল।

এ সময় তিনি বলেন, একটি কুচক্রী মহল আমার সুনাম ক্ষুন্ন করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সেটার প্রতীয়মান হিসেবে কুচক্রী মহলটি সাংবাদিকদের কাছে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য সরবরাহ করে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে।

সম্প্রতি বিভিন্ন অনলাইন চ্যানেলের মাধ্যমে আমাকে নিয়ে মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রচার করে যাচ্ছে তারা। সংবাদটি প্রকাশিত হয় এইভাবে যে আমার ইউনিয়ন পরিষদের একটি রাস্তা নির্মাণের কাজে জনসাধারণের থেকে টাকা নেওয়া হয়েছে। কিন্তু যারা সেই সংবাদমাধ্যমকে এসব তথ্য দিয়েছে তারা সেই এলাকার বাসিন্দা না লোক ভাড়া করে নিয়ে সম্পূর্ণ বানোয়াট ভাবে এই সংবাদটি প্রচার হয়।

সংবাদটিতে আরো এক ভুয়া মুক্তিযোদ্ধাকে নিয়ে আসা হয়।যেখানে বলা হয় ভুয়া মুক্তিযোদ্ধাকে নাকি আমি অত্যাচার করেছি এটাও সম্পূর্ণ মিথ্যা এবং স্থানীয় মু্ক্তিযোদ্ধাদের মতামত অনুযায়ী হাজার ১৯৭১ সালে সেই কথিত মুক্তিযোদ্ধা ছিল একজন ডাকাত।

বর্তমানে হাজার হাজার অনলাইন চ্যানেলগুলোতে এ রকম মিথ্যা সংবাদ প্রচার করে সমাজে অনেকের মানহানি করা হয় এবং এসব সংবাদের মাধ্যমে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করার চেষ্টা করে তারা। এদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। এ সব নিউজ এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন হযরতপুর ইউনিয়নের দলীয় নেতা-কর্মী সহ এলাকার সাধারন জনগন। সকলে এ বিষয়ে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়।

সাধারন জনগনের মতামত অনুযায়ী সেই রাস্তাটি করতে কোন রকম আর্থিক লেনদেন হয়নি। তারা আরো বলেন আয়নাল চেয়ারম্যানের থেকে সব সময় সব রকমের সাহায্য সহযোগিতা পেয়ে থাকেন তারা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর