আসামি ধরতে যাওয়ায় পুলিশের ওপর টেঁটা নিক্ষেপ

সময় ট্রিবিউন | ১৩ মে ২০২১, ২৩:৫৩

ছবি: বামে হামলায় আহত পুলিশ সদস্য, ডানে দেশীয় অস্ত্র টেঁটা।

নরসিংদীর রায়পুরায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে স্থানীয়দের হামলায় দুইজন টেঁটাবিদ্ধসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মে) বেলা ১১টায় উপজেলার নিলক্ষ্যা ইউনিয়নের দড়িগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রায়পুরা থানার ওসি গোলাম মোস্তফা (পিপিএম)।

আহতরা হলেন রায়পুরা থানার উপ পরিদর্শক নাসির (৪৫), নায়েব বাবুল আলী (২৯), কনস্টেবল শফিকুল ইসলাম (৪০) ও কনস্টেবল শহিদুল ইসলাম ৩৫)। পরে আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্র জানায়, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে উপজেলার নিলক্ষ্যার দড়িগাঁও এলাকায় অভিযানে যায় পুলিশ। ওই সময় গ্রেপ্তার এড়াতে স্থানীয় কিছুলোক পুলিশকে লক্ষ্য করে টেঁটা ও ইট পাটকেল নিক্ষেপ করে। এতে দুজন টেঁটাবিদ্ধসহ ৪ পুলিশ সদস্য আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর