মুন্সি ডেকে বিয়ে করে সংসার, অতঃপর ধর্ষণ মামলা

নিজস্ব প্রতিবেদক | ১৩ মে ২০২১, ০৬:৪১

ফাইল ছবি

দীর্ঘদিনের প্রেম। প্রেমের পর হুজুর ডেকে নিয়ে বিয়ে তারপর দুই বছর সংসার। অতঃপর বিয়ে রেজিষ্ট্রি করতে রাজি না হওয়ায় ধর্ষণ মামলা। গত ১১ মে এক পোশাক কর্মী বাদী হয়ে ভালুকা থানায় মামলা করেন।

মামলায় আসামি করা হয় ভালুকার বাদে পুরুড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাকিব মিয়াকে (২৩)।
মামলার আসামি রাকিবকে ওইদিন রাতে গ্রেফতার করেছে ভালুকা থানা পুলিশ। বুধবার (১২ মে) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গাজীপুর শ্রীপুরের মাওনা এলাকার ওই পোশাককর্মী ভালুকার সিডস্টোর এলাকার জসীম উদ্দিনের বাসায় ভাড়া থাকতেন। কাজ করেন স্থানীয় একটি পোশাক কারখানায়। প্রায় চার বছর আগে রাকিব মিয়া নামে এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় দুই বছর আগে রাকিব বিয়ের প্রলোভন দেখিয়ে ওই পোশাক কর্মীকে নিজের বাড়িতে নিয়ে স্থানীয় মুন্সি ডেকে বিয়ে করেন। এরপর থেকে তারা স্বামী-স্ত্রী পরিচয় ওই পোশাক কর্মীর ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

সম্প্রতি ওই পেশাককর্মী তাদের বিয়ে রেজিস্ট্রি করে তাকে রাকিবের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য চাপ দেয়। কিন্তু রাকিব বিয়ে রেজিস্ট্রি করতে অস্বীকৃতি জানায়। যার পরিপ্রেক্ষিতে ওই পোশাক কর্মী থানায় রাকিবের বিরুদ্ধে ধর্ষণ মামলা করে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, মামলার পর রাতেই আসামি রাকিবকে গ্রেফতার করা হয়। বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া ময়মনসিংহ মেডিকেলে ওই পোশাক কর্মীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা