অবৈধ বিদ্যুৎ সংযোগ দেওয়ার অভিযোগে গ্রেফতার ১

সময় ট্রিবিউন ডেস্ক: | ২৯ মার্চ ২০২৩, ০৭:০৫

সংগৃহীত ছবি

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বরিশাল বাজার এলাকায় অভিযান চালিয়ে বিদ্যুৎ চুরির অভিযোগে মো. নাসের (৪৫) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

অভিযুক্ত নাসের চান্দগাঁও থানার বেপারী পাড়া আব্দুল কাদের বাড়ির মফিজুর রহমান মিতুর ছেলে।

জানা গেছে, চান্দগাঁও থানার বরিশাল বাজার এলাকার মুছা কলোনিতে অবৈধ সংযোগ দেওয়ার খবর পেয়ে অভিযানে নামে বিদ্যুৎ বিভাগ। তাদের সহায়তা করে পুলিশের একটি টিমও। এসময় একটি বাড়িতে বৈদ্যুতিক মিটারে বাইপাস সংযোগ দেওয়ার সময় হাতেনাতে নাসেরকে গ্রেফতার করা হয়। এরপর তাকে নিয়ে আরও বেশ কয়েকটি অবৈধ সংযোগ দেওয়ার তথ্য ও প্রমাণ পাওয়া যায়। পরে তাকে সঙ্গে নিয়ে মুছা কলোনি গলির ভেতরে ১২টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে বিদ্যুৎ বিভাগ।

কালুরঘাট বিদ্যুৎ বিক্রয়-বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাঈনুদ্দিন গণমাধ্যমকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা দীর্ঘদিন ধরে বরিশাল বাজার ও কালুরঘাট ভারী শিল্প এলাকায় বিদ্যুৎ চুরির বিষয়ে অভিযোগ পাচ্ছিলাম। তবে এর সঙ্গে যারা জড়িত রয়েছেন, তাদের খুঁজে পাচ্ছিলাম না। এঘটনায় মঙ্গলবার মো. নাসের নামে একজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিদ্যুৎ আদালতে মামলা করা হয়েছে এবং সেই মামলার ওয়ারেন্টমূলে তাকে আদালতে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব