ভারত-ভুটান সফরে গেলেন বাণিজ্যমন্ত্রী

সময় ট্রিবিউন ডেস্ক: | ২১ মার্চ ২০২৩, ১৮:২২

সংগৃহীত ছবি

পাঁচদিনের সরকারি সফরে পরিবার নিয়ে ভারত ও ভুটান গেলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

মঙ্গলবার (২১ মার্চ) সকাল ১০টায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইমিগ্রেশন দিয়ে ভারতে প্রবেশ করেন বাণিজ্যমন্ত্রী। সেখান থেকে বাংলাদেশ ও ভুটানের মধ্যে ট্রাফিক-ইন-ট্রানজিট চলাচলের চুক্তি ও প্রটোকলের চুক্তি সই অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

বুড়িমারী স্থলবন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুর কবির গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন।

দেশে ফেরার পথে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় ভারতে যে ক্যাম্প (শিলিগুড়ি ক্যাম্প) থেকে বীর মুক্তিযোদ্ধারা মিলিটারি প্রশিক্ষণ নেন সেটি পরিদর্শন করবেন বাণিজ্যমন্ত্রী। ২৬ মার্চ সকালে বুড়িমারী ইমিগ্রেশন চেকপয়েন্ট দিয়ে তিনি দেশে ফিরবেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বুড়িমারী স্থলবন্দরে এলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) গিয়াস উদ্দিন, পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ও সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি সাইদুজ্জামান সাঈদ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের