কাজাখস্তানকে হারিয়ে এশিয়া কাপ আর্চারিতে বিজয়ী বাংলাদেশ

সময় ট্রিবিউন ডেস্ক | ১৯ মার্চ ২০২৩, ২২:১০

সংগৃহীত

এশিয়া কাপ আর্চারির স্টেজ ওয়ান টুর্নামেন্টের রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে স্বর্ণ (গোল্ড মেডেল) জিতেছে বাংলাদেশ। হাকিম আহমেদ ও দিয়া সিদ্দিকীর সমন্বয়ে বাংলাদেশ ৫-৩ সেট পয়েন্ট নিয়ে কাজাখস্তানকে পরাজিত করে এই বিজয় অর্জন করে বাংলাদেশ।

আজ রোববার (১৯ মার্চ) চীনা তাইপেতে অনুষ্ঠিত টুর্নামেন্টে এই বিজয় অর্জন করে বাংলাদেশ।

ফাইনালের প্রথম সেটে বাংলাদেশ ৩৮-৩৬ পয়েন্টে হেরে পিছিয়ে পড়ে। তবে প্রথম সেট হারলেও পরের দুই সেট বাংলাদেশ জিতেছে ৩৬-৩৫ ও ৩৭-৩৩ পয়েন্টে। বাংলাদেশ একপর্যায়ে তিন সেটে ৪-২ সেট পয়েন্টে এগিয়ে যায়। এরপর শেষ সেট ৩৯-৩৯ পয়েন্টে ড্র হলেও বাংলাদেশ জিতে যায় ৫-৩ সেট পয়েন্টে।

তবে রিকার্ভে মেয়েদের ব্যক্তিগত ইভেন্টে দিয়া সিদ্দিকী ব্রোঞ্জ লড়াইয়ের ম্যাচে ৬-৪ সেট পয়েন্টে হেরেছেন মালয়েশিয়ার মাশাইখ সিয়াকিয়ারের কাছে।

প্রথম দুই সেটে দিয়া জেতেন ২৭-২৫ এবং ২৮-২৭ পয়েন্টে। এরপর তিন সেট হেরে যান দিয়া। এই তিন সেটে ২৮-১৬ ,২৮-২৭ এবং ২৭-২৬ পয়েন্টের ব্যবধানে তাকে হারান মাশাইখ।

এর আগে হাকিম আহমেদ রুবেলের সঙ্গে দেশসেরা নারী আর্চার দিয়া সিদ্দিকীর জুটি সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৫-১ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠেছিলেন। এর আগে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ৬-২ সেট পয়েন্টে হারিয়েছিলো মালয়েশিয়াকে।

এ টুর্নামেন্টে অংশ নিয়েছে বাংলাদেশের ৯ সদস্যের দল। ১০ ইভেন্টের মধ্যে বাংলাদেশ অংশ নিয়েছে রিকার্ভ পুরুষ একক, রিকার্ভ মহিলা একক, রিকার্ভ পুরুষ দলগত, রিকার্ভ মিশ্র দলগত, কম্পাউন্ড পুরুষ একক, কম্পাউন্ড মহিলা একক এবং কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর