আল-আকসা মসজিদে হামলা: প্রধানমন্ত্রীর নিন্দা

সময় ট্রিবিউন | ১২ মে ২০২১, ২০:০৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা-ফাইল ছবি

ফিলিস্তিনের আল-আকসা মসজিদে সন্ত্রাসী হামলায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১২ মে) প্রধানমন্ত্রীর দফতর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

সেখানকার জনগণের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে দেশটির রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসকে চিঠিও দিয়েছেন শেখ হাসিনা।

গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার বোমাবর্ষণ চলছেই। এতে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। আহত হয়েছেন এক হাজারের বেশি। জবাবে তেল আবিবে দুই শতাধিক রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতার সপক্ষের সংগঠন হামাস। এতে দুই ইসরায়েলি নারীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তেল আবিব।

এদিকে রকেট হামলার কড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু। রয়টার্স সূত্রে জানা গেছে উভয়পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে বাইডেন প্রশাসন।

মঙ্গলবার রাতে গাজা উপত্যকায় দফায় দফায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু স্থাপনা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর