কাতারের আমিরের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী

সময় ট্রিবিউন ডেস্ক: | ৭ মার্চ ২০২৩, ০০:৩৪

ছবি: সংগৃহীত

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বৈঠকে প্রধানমন্ত্রী শেখ তামিমের কাছে আরও জ্বালানি, বিশেষ করে তরলী প্রাকৃতিক গ্যাস চেয়েছেন। এছাড়া কাতারে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের দেখে রাখার অনুরোধ জানিয়েছেন তিনি।

রোববার (৫ মার্চ) কাতারের রাজধানী দোহায় জাতিসংঘের আয়োজিত স্বল্পোন্নত দেশগুলোর সম্মেলনের (এলডিসি৫) ফাঁকে কাতারের আমিরের সঙ্গে কথা বলেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ও পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এ বৈঠক শেষে সাংবাদিকদের জানান, বর্তমানে বাংলাদেশ ৪০ কনটেইনার অর্থাৎ ১ দশমিক ৮ থেকে ২ দশমিক ৫ (এমটিএ) জ্বালানি আমদানি করছে।

তিনি আরও জানিয়েছে প্রধানমন্ত্রী কাতারের আমিরকে বলেছেন, ‘আমরা আপনার সহযোগিতা চাই। ইউক্রেন যুদ্ধের কারণে বাংলাদেশ জ্বালানি সমস্যা মোকাবেলা করছে। আমি আরও জ্বালানি চাই…আমি চুক্তি নবায়ন করব। আমি আরও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) চাই।’

এর জবাবে কাতারের আমির জানান, এ ব্যাপারে কথা বলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতার ছাড়ার আগেই দেশটির জ্বালানিমন্ত্রী তার সঙ্গে বৈঠক করবেন। আমি আপনাকে সহযোগিতা করতে চাই। কাতার সব সময় বাংলাদেশের সহযোগিতায় এগিয়ে আসবে।’

দ্বিপক্ষীয় এ বৈঠকে শেখ তামিমকে বাংলাদেশ সফরের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর জবাবে তিনি জানান, এ বছরই ঢাকা সফর করবেন তিনি।

তথ্যসূত্র: বাসস



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব