দুই দিনের সফরে ঢাকায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী

সময় ট্রিবিউন ডেস্ক: | ৪ মার্চ ২০২৩, ১৩:২৩

ছবি: সংগৃহীত

দুই দিনের সফরে তৃতীয়বারের মতো ঢাকায় পৌঁছেছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) সাব্বির আহমেদ চৌধুরী বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

শুক্রবার (৩ মার্চ) সন্ধ্যায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীর ঢাকা আসার তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। রোববার (৫ মার্চ) ঢাকা ত্যাগ করার কথা রয়েছে টনি ব্লেয়ারের।

মন্ত্রণালয়ের এ কর্মকর্তা জানান, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী দুই দিনের সফরে ঢাকায় এসেছেন। সন্ধ্যায় তিনি ঢাকায় পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, সবশেষ ২০১০ সালে দুই দিনের সফরে স্ত্রী শেরি ব্লেয়ারকে নিয়ে ঢাকায় এসেছিলেন ব্রিটিশের সাবেক এ প্রধানমন্ত্রী। এর আগে, ২০০২ সালে ব্রিটেনের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এক রাষ্ট্রীয় সফরে তিনি ঢাকায় আসেন। লেবার পার্টির হয়ে ১৯৯৭ সাল থেকে ২০০৭ পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন টনি ব্লেয়ার। বর্তমানে তিনি টনি ব্লেয়ার ইন্সটিটিউট ফর গ্লোবাল চেইঞ্জ-এর এক্সিকিউটিভ চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা