ফরিদপুরে জেলা যুবলীগের আহবায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

জেলা প্রতিনিধি, ফরিদপুর | ১২ মে ২০২১, ০৪:১০

ছবিঃ সংগৃহীত

ফরিদপুরে জেলা যুবলীগের আহবায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও যুবসমাবেশ করেছে ফরিদপুর জেলা যুবলীগের একাংশ। মঙ্গলবার (১১ই মে) বিকেলে শহরের হাসিবুল হাসান লাবলু সড়ক চত্বরে নির্যাতিত সাবেক ছাত্রলীগ নেতা তৌফিক হোসেন পুচ্চি’র নেতৃত্বে এই যুবসমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

তৌফিক হোসেন পুচ্চি সমাবেশ থেকে জানান, হাইব্রীড দিয়ে ঢাকা থেকে এক তরফাভাবে এই আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। আমরা প্রকৃত যুব নেতাদের নিয়ে এই কমিটি গঠন চাই। তিনি আরও বলেন, আগামী ১৫ দিনের মধ্যে এই আহবায়ক কমিটি ভেঙ্গে প্রকৃত ফরিদপুরের যুব নেতাদের নিয়ে কমিটি গঠন করা হোক।

উল্লেখ্য, গত ৬ ই মে কেন্দ্রীয় যুব লীগের চেয়ারম্যান শেখ ফজলে নুর পরশ ও সাধারন সম্পাদক মাইনুল ইসলাম নিখিল যৌথ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ফরিদপুর জেলা যুবলীগের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয় ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর