মাগুরায় হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

সময় ট্রিবিউন | ১২ মে ২০২১, ০২:০০

ছবি: সংগৃহীত

মাগুরায় ঈদকে সামনে রেখে হতদরিদ্র ছিন্নমূল মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইয়ুথ এনগেজমেন্ট ফর সাসটেইনাবিলিটি (ইয়েস) বাংলাদেশ।

আজ মঙ্গলবার সকাল ১১টায় শহরের শহীদ সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার প্রাঙ্গনে ‘ইয়েস বাংলাদেশের ইয়েস ফর হিউম্যানিটি’ প্রজেক্টের এর মাধ্যমে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় ইয়েস বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, শোভন শাহরিয়ার ও ইয়েস বাংলাদেশের মাগুরা জেলা ভলান্টিয়ার সাবিনা খাতুন এবং রাহিবুজ্জামান উপস্থিত থেকে ৪০ জন হতদরিদ্রদের হাতে এ উপহার সামগ্রী তুলে দেন।

উপহার সামগ্রীর মধ্যে রয়েছে পোলাউ চাল, সেমাই, তেল, চিনি, মসুর ডাল, প্যাকেট গুঁড়া দুধ, গরম মশলা, আলু, সাবান, পেঁয়াজ ও লবণ। এসব উপহার পেয়ে তাদের চোখে মুখে ছিল হাসির ঝিলিক।

উপহার পেয়ে বৃদ্ধ নবের মোল্যা বলেন, আমি খুব গরিব মানুষ। তিনবেলা খাতি পারি না। এ উপহার পেয়ে আমি খুব খুশি। আমার ছেলে মেয়ে নিয়ে খাতি পারবানে।

উল্লেখ্য, ইয়েস বাংলাদেশ ইয়েস ফর হিউম্যানিটি’ প্রজেক্টের এর মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে ঈদ উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার তুলে দিচ্ছে। এরই প্রেক্ষিতে মাগুরা জেলাতেও ঈদ উপলক্ষে ৪০টি পরিবারের মাঝে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা