ঈদের দিন থাকছে বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক | ১২ মে ২০২১, ০০:০৫

ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর আগামী বৃহস্পতিবার (১৩ মে) বা শুক্রবার (১৪ মে) অনুষ্ঠিত হতে পারে। যা নির্ভর করছে চাঁদ উঠার ওপরে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঈদের দিনও ঝড়-বৃষ্টি হতে পারে। পাশাপাশি তাপমাত্রা স্বাভাবিক থাকবে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, বৃহস্পতিবার বা শুক্রবার দেশে ঈদুল ফিতর হতে পারে। দেশে এখন যা বৃষ্টিপাত আছে, ওই সময় আরও একটু বাড়তে পারে। ১৫ মে’র পর থেকে দেশে বৃষ্টিপাত কমতে পারে।

তিনি আরও জানান, দেশে বিছিন্নভাবে কিছু এলাকায় তাপমাত্রা একটু বাড়তি আছে। এটাকে তাপদাহ বলছি না, মানে স্বাভাবিক তাপমাত্রা বিরাজ করছে। ঈদের দিনও এ রকমই থাকতে পারে। মানে তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে ঈদের দিন।

আবহাওয়ার পূর্বাভাস বলা হয়েছে, সোমবার (১০ মে) দেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আগামী তিন দিনে এই বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

গতকাল ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা ছিল মাত্র ৪টি অঞ্চলে। তার মধ্যে সীতাকুণ্ডে ছিল ৩৬ দশমিক ৫, ফেনীতে ৩৬ দশমিক ১ ও কুতুবদিয়ায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আর রাঙ্গামাটি ও যশোরে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা রেকর্ড হয়েছে। এর বাইরে দেশের সব অঞ্চলের তাপমাত্রা ছিল সহনীয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব