নোয়াখালীতে অসুস্থদের মাঝে ছাত্রলীগের সেহরি বিতরণ

নোয়াখালী প্রতিনিধি | ১১ মে ২০২১, ২২:৩১

ছবি: সংগৃহীত

নোয়াখালী জেলার জেনারেল হাসপাতাল সংলগ্ন অসুস্থ ও অসহায় মানুষের মাঝে সেহরি সামগ্রী বিতরণ করেছে জেলা ছাত্রলীগ।এতে নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের উপ সাহিত্য সম্পাদক কাউছার হামিদ অপু।

রবিবার জেলা জেনারেল হাসপাতালের সম্মুখ থেকে এ কার্যক্রমের শুরু হয়। স্বাস্থ্যবিধি মেনে এ কার্যক্রম চালাতে দেখা যায় ছাত্রলীগের নেতাকর্মীদের।

একবেলা সেহরির যোগান পেয়ে অনেকটা খুশি ছিন্নমূল মানুষ।দীর্ঘদিন অসুস্থজনিত কারণে হাসপাতালের ৮ নং ওয়ার্ডে থাকা হাফিজ বলেন, বাড়ি থেকে প্রতিদিন সেহরি নিয়ে আসাটা অনেক কষ্টের। আর লকডাউনের কারণে এটাতো অনেক কঠিন হয়ে পড়েছে। সেক্ষেত্রে এ ধরণের সহযোগিতা অবশ্যই প্রশংসনীয়।

ছাত্রলীগ সকল ভালো কাজের শিরোনাম হতে চায় উল্লেখ করে কাউছার হামিদ অপু বলেন, ভালো কাজের মাধ্যমে আমরা সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আর যেহেতু বর্তমানে মানুষ একটি সংকটময় অবস্থায় রয়েছে, সেহেতু সবার পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আর অসুস্থদের পাশে দাঁড়ানোকে নিজেদের দায়িত্ব বলে মনে করি।

এ সময় এমন উদ্যোগে নোয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আরমান এবং সাধারণ সম্পাদক আবুল হাসনাত আদনান সহযোগিতা করেছেন বলে জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা