মেট্রোরেলের ‘উত্তরা সেন্টার’ স্টেশনের যাত্রা শুরু

সময় ট্রিবিউন | ১৯ ফেব্রুয়ারী ২০২৩, ০৬:৫২

ছবিঃ সংগৃহীত

দেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ এর ‘উত্তরা সেন্টার’ স্টেশন যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে। এ নিয়ে চারটি স্টেশন খুলে দেওয়া হলো। এটি উত্তরা উত্তর ও দক্ষিণ স্টেশনের মাঝের স্টেশন। এই স্টেশন চালুর ফলে উত্তরা ১৮, ১৬ ও ১৫ সেক্টর এলাকার যাত্রীরা মেট্রোরেলে যাতায়াত করতে পারবেন।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টায় যাত্রীদের জন্য খুলে দেওয়া হয় স্টেশনটি। আগামী মার্চ মাসের মধ্যে আগারগাঁও পর্যন্ত বাকি স্টেশনগুলো পর্যায়ক্রমে চালু করা হবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক। মেট্রোরেলের অন্যতম গুরুত্বপূর্ণ মিরপুর-১০ স্টেশন আগামী ১ মার্চ চালু হওয়ার কথা রয়েছে।

আগারগাঁও থেকে উত্তরা সেন্টার স্টেশনের ভাড়া ৫০ টাকা। উত্তরা উত্তর ও পল্লবী স্টেশন থেকে উত্তরা সেন্টার স্টেশনের ভাড়া ২০ টাকা। বর্তমানে মেট্রোরেল চলছে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার।

২০২২ সালের ২৯ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে। শুরুতে শুধু উত্তরা উত্তর থেকে আগারগাঁও স্টেশনের মধ্যে এই মেট্রো ট্রেন চলাচল করতো। এরপর গত ২৫ জানুয়ারি মিরপুরের পল্লবী স্টেশনটি খুলে দেওয়া হয়। অবশেষে আজ উত্তরা সেন্টার স্টেশনটি খুলে দেওয়া হলো। মার্চের মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত বাকি চারটি স্টেশনও চালু হবে। আর জুলাই মাসে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেল চালানোর প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর