রংপুর সিটি নির্বাচন হবে ২৭ ডিসেম্বর

সময় ট্রিবিউন | ৩ নভেম্বর ২০২২, ২৩:৪৭

ছবিঃ সংগৃহীত

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন হবে আগামী ২৭ ডিসেম্বর। আজ বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের নবম সভায় এ সিদ্ধান্ত হয়।

নির্বাচন কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল আজকের সভায় সভাপতিত্ব করেন। সভায় ২৭ ডিসেম্বর মঙ্গলবার এ সিটির নির্বাচনে ভোট নেওয়ার সিদ্ধান্ত হয়।

২০৫.৭০ বর্গ কিলোমিটার আয়তনের রংপুর সিটি করপোরেশনের লোকসংখ্যা প্রায় ৮ লাখ। এ সিটিতে ভোটারের সংখ্যা ৩ লাখ ৫৮ হাজার। ২০১২ সালের ২৮ জুন সিটি কর্পোরেশনটি গঠিত হয়।

সর্বশেষ রংপুর নির্বাচন হয়েছিল ২০১৭ সালের ২১ ডিসেম্বর। সে নির্বাচনে মেয়র নির্বাচিত হন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। নির্বাচিত করপোরেশনের প্রথম সভা হয়েছিল ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি। যেহেতু কোনো সিটির মেয়াদ ধরা হয় প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর, তাই এ সিটিতে নির্বাচিতদের মেয়াদ শেষ হবে ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি। ২০১৭ সালের এই সিটির পুরো নির্বাচনে ভোটগ্রহণ করা হয়েছিল ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

আজ নির্বাচন কমিশনের সভায় আগামী ২৯ ডিসেম্বর পাঁচ পৌরসভাসহ ও কয়েকটি ইউনিয়ন পরিষদের সাধারণ ও শূন্য আসনের উপনির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়। যেসব পৌরসভায় নির্বাচন হবে সেগুলো হলো রাজশাহীর বাঘা, দিনাজপুরের বিরল, পঞ্চগড়ের বোদা, ফরিদপুরের আলফাডাঙ্গা এবং নাটোরের বনপাড়া।

এবার রংপুর সিটির সাথে পৌরসভাগুলোতে ইভিএমে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয় আজকের ইসির সভায়। সকাল ৮টা থেকে শুরু করে ভোট হবে বেলা সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। রংপুর সিটি এবং পৌরসভার ভোটে ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হবে বলেও নির্বাচনের কমিশনের সভায় সিদ্ধান্ত হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের