দাম কমল এলপি গ্যাসের

সময় ট্রিবিউন | ৩ অক্টোবর ২০২২, ০৩:৫৫

ছবিঃ সংগৃহীত

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমেছে। ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা কমিয়ে ১ হাজার ২০০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), যা আগে ১ হাজার ২৩৫ টাকা ছিল।

রবিবার সন্ধ্যা ৬টা থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে এক সংবাদ সম্মেলনে অক্টোবর মাসের জন্য নতুন এই দাম ঘোষণা করে বিইআরসি।

নতুন দাম অনুযায়ী, প্রতি কেজি এলপিজির দাম ১০০ টাকা। অন্য সিলিন্ডারগুলোর দাম এই অনুযায়ী নির্ধারিত হবে।

গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য প্রতি লিটার কমপ্রেসড ন্যাচারাল গ্যাসের দাম পড়বে ৫৫ টাকা ৯২ পয়সা, যা গত মাসে ছিল ৫৭ টাকা ৫৫ পয়সা।

এর আগের মাসে ১২ কেজি এলপিজিতে দাম বেড়েছিল ১৬ টাকা।

গত বছরের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। এর পর থেকে প্রতি মাসে দাম সমন্বয় করা হচ্ছে।

বেশ কয়েক মাস ধরে ভোক্তারা নির্ধারিত দামে এলপিজির কিনতে পারছেন না বলে অভিযোগ রয়েছে। এ অভিযোগের বিষয়ে সংবাদ সম্মেলনে জানতে চাইলে বিইআরসির চেয়ারম্যান আবদুল জলিল বলেন, বেশি দামে কেউ সিলিন্ডার কিনলে রশিদসহ বিইআরসিতে অভিযোগ করলে আমরা আইনি ব্যবস্থা নেব। কিন্তু কোনো গ্রাহকই সংস্থাটির কাছে অভিযোগ করেন না বলে দাবি করেন বিইআরসির চেয়ারম্যান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব