এক টাকায় ঈদের জামা পেয়ে খুশি ছিন্নমূল মানুষ

সময় ট্রিবিউন | ১১ মে ২০২১, ০২:২০

ছবি: সংগৃহীত

মাত্র এক টাকায় ঈদের জামা পেয়ে খুশি সমাজের ছিন্নমূল মানুষ। বিভিন্ন বস্তিতে থাকা এক হাজার ৫০০ সুবিধাবঞ্চিত মানুষ ঈদের আগে জামাকাপড় ও খাদ্যসামগ্রী পেয়ে খুশি তারা।

সোমবার (১০ মে) চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় একটি কনভেনশন সেন্টারে ঈদুল ফিতরকে সামনে রেখে সমাজের ছিন্নমূল মানুষের ঈদ আনন্দকে বাড়িয়ে দিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় এক টাকায় ঈদ আনন্দ কার্যক্রম।

নতুন জামা পেয়ে তাছলিমা নামের সাত বছর বয়সী এক শিশু বলেন, এক টাকা দিয়ে আমি নতুন জামা পেয়েছি। এটা গায়ে দিয়ে আমি ঈদের দিন ঘুরতে যাব।

বিদ্যানন্দের স্বেচ্ছাসেবক প্রধান কিশোর কুমার দাশ জানান, সবার মাঝে ঈদের খুশি ছড়িয়ে দিতে সিএমপি-বিদ্যানন্দ যৌথভাবে এর আয়োজন করেছে। নতুন পোশাক পেয়ে উচ্ছ্বসিত সবাই।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, মূল উদ্যোগটা হচ্ছে বিদ্যানন্দের। আমরা তাদেরকে সহযোগিতা দিয়ে থাকি। এই ধরনের বৃহৎ কাজে সম্পৃক্ত হতে পেরে আমরা আনন্দিত।

মালেক মিয়া নামের এক ব্যক্তি বলেন, বিদ্যানন্দ নতুন কাপড় দিয়েছে। সঙ্গে সেমাই, চিনিসহ অনেক কিছু দিয়েছে। এতে অনেক ভালো লাগছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর