মিরসরাইয়ে যুবলীগের ঈদ উপহার বিতরণ

চট্টগ্রাম প্রতিনিধি | ১০ মে ২০২১, ২৩:২৫

ছবি: সংগৃহীত

চট্রগামের মিরসরাই উপজেলা যুবলীগের উদ্যোগে ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভার ১৮টি ইউনিটে প্রথম ধাপে করোনায় কর্মহীন অভাবগ্রস্ত ১ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

আগামীকাল দ্বিতীয় ধাপে আরও ৮ শত পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, আলু, তেল, চিনি, ডাল ও লবণ।

সাবেক মন্ত্রী গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির পক্ষে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।

সোমবার (১০ মে) ১নং করের হাট ইউনিয়ন থেকে ঈদ উপহার বিতরণ কর্যক্রমের উদ্বোধন করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভুঁইয়া, দুর্গাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ সলিম উল্লাহ, যুবলীগ নেতা জাহিদ ভুইয়া, বাদশা, শাহাদাত হোসেন, ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন, যুবলীগ নেতা নুরের ছাপা, মিরসরাই উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহব্বায়ক ফাহিম উল হুদা, ছাত্রলীগ নেতা আসিফ নিজামী সৈকত প্রমুখ।

মিরসরাই উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা বলেন, আমাদের ত্রাণ কার্যক্রম চলমান থাকবে। মিরসরাই এর অভিভাবক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এবং আগামীর মিরসরাই এর অভিভাবক মাহবুব রহমান রুহেল ভাইয়ের অনুপ্রেরণায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। অদূর ভবিষ্যতে দেশের যে কোনো ক্রান্তিলগ্নে মিরসরাই উপজেলা আওয়ামী যুবলীগ জনগণের পাশে থাকবে।

সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভুঁইয়া বলেন, প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এবং মাহবুব রহমান রুহেল ভাইয়ের জনদরদী কার্যক্রমের ধারাবাহিকতায় দলমত নির্বিশেষে অসহায় মানুষের পাশে থাকবে মিরসরাই উপজেলা আওয়ামী যুবলীগ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব