সাফজয়ী ফুটবলার কৃষ্ণা ও শামসুন্নাহারের লাগেজের তালা ভেঙে টাকা-কাপড় চুরি

সময় ট্রিবিউন | ২৩ সেপ্টেম্বর ২০২২, ০১:০৭

সংগৃহীত

নেপাল থেকে সাফ শিরোপা নিয়ে দেশে ফেরার পথে কৃষ্ণা রানী ও শামসুন্নাহারসহ বেশ কয়েকজন ফুটবলারের ব্যাগ থেকে নগদ অর্থ এবং মূল্যবান জিনিস চুরির ঘটনা ঘটেছে। এসময় কয়েক জনের ল্যাগেজের তালা ভাঙা অবস্থায় পাওয়া যায়। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া যায়।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে বিষয়টি গণমাধ্যমকে জানান ভুক্তভোগী ফুটবলাররা। এসময় জানা যায় কৃষ্ণা রানী সরকারের ল্যাগেজ থেকে টাকা-ডলারসহ মূল্যবান জিনিসপত্র চুরি হয়। কৃষ্ণার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার ব্যাগ থেকে ৪০০ ডলার খোয়া গেছে। এছাড়াও তার ব্যাগ থেকে কিছু নেপালি রুপি ও কাপড়চোপড়ও চুরি হয়েছে। 

জানা যায়, সংবর্ধনার কারণে নিজেদের ব্যাগগুলো বিমানমন্দর থেকে সংগ্রহ করতে পারেনি ফুটবলাররা। এসময় বাফুফের প্রতিনিধিরা তাদের ব্যাগগুলো সংগ্রহ করে। পরে রাতে বাফুফের আবাসিক ক্যাম্পে নিজেদের ব্যাগগুলো তালা ভাঙা অবস্থায় পায় তারা। 

বাংলাদেশ ফুটবল দলের সহকারী কোচ মাহবুবুর রহমান এমন ঘটনায় প্রচণ্ড হতাশ। তিনি বলেন ‘বিমানবন্দরে নামার পর জানতে পারি কৃষ্ণা, শামসুন্নাহারসহ আমাদের দলের ফিজিওর বেশ কিছু জিনিসপত্র খোয়া গেছে। টাকাপয়সাও হারিয়েছে। আমরা বিষয়টি সঙ্গে সঙ্গে কিরণ আপাকে (মাহফুজা আক্তার, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মহিলা উইং চেয়ারম্যান) জানিয়েছি। আপা এরই মধ্যে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন। আশা করি, এ ব্যাপারে একটা সমাধান হবে।’

উল্লেখ্য, নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারে মতো সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতে বাংলাদেশ নারী দল। বুধবার দুপুরে দেশে ফিরলে তাদেরকে বিমানবন্দরে সংবর্ধনা দেয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং বাফুফের কর্তারা। এরপর ছাদখোলা বাসে চড়ে বিমানবন্দর থেকে রাজধানীর মতিঝিলে অবস্থিত বাফুফে ভবনে ফেরা পর্যন্ত লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হন বাঘিনীরা। রাজধানীর রাজপথে ফুল ছিটিয়ে বরণ করে ফুটবল প্রেমিরা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব