প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ বুধবার

সময় ট্রিবিউন | ১৪ সেপ্টেম্বর ২০২২, ০০:১০

সংগৃহীত

চলতি মাসেই বাংলাদেশে দায়িত্ব পালন শেষে নয়াদিল্লি ফিরে যাচ্ছেন দেশটির হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ পাচ্ছেন। বুধবার (১৪ সেপ্টেম্বর) গণভবনে সরকার প্রধানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করবেন দোরাইস্বামী।

কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, চলতি মাসের শেষের দিকে ঢাকায় দায়িত্ব পালন করতে আসবেন ভারতীয় নতুন হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। বর্তমান হাইকমিশনার দোরাইস্বামীও চলতি মাসে নয়াদিল্লি ফিরে যাবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনার দোরাইস্বামীর বিদায়ী সাক্ষাতের শিডিউল চূড়ান্ত হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) গণভবনে তিনি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন।

করোনা মহামারির মধ্যে ঢাকায় হাইকমিশনারের দায়িত্ব পালন করতে আসা কূটনীতিক দোরাইস্বামী বাংলাদেশ-ভারতের সম্পর্কের সোনালী অধ্যায়কে সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করায় সরকার প্রধানের প্রশংসা পাবেন বলে মনে করছেন কূটনৈতিক সূত্র।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব