কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

সময় ট্রিবিউন | ১০ মে ২০২১, ০৩:৩৮

রবিবার পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে আসে ১০ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ডলফিন-ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ১০ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ডলফিন। রবিবার বেলা এগারোটায় লেম্বুর বন সংলগ্ন সৈকতে মৃত ডলফিনটি দেখতে পায় স্থানীয় জেলেরা। পরে মৎস্য বিভাগ ও কুয়াকাটা পৌর সভার কর্মকর্তাদের খবর দেন তারা।

স্থানীয়রা জানান, মাছটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে জেলেদের জালের আঘাতে মাছটির মৃত্যু হয়েছে। এর আগেও বেশ কয়েকটি মৃত ডলফিন ও তিমি সৈকতে ভেসে আসে। তবে কি কারনে এসব মাছের মৃত হচ্ছে সেটা নিশ্চিত করতে পারেনি মৎস্য বিভাগ। মৃত এসব মাছ সংরক্ষনের জন্য কুয়াকাটায় একটি সংরক্ষণাগার নির্মানের দাবি জানিয়েছেন ট্যুরিজম ব্যবসায়ীরা।

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ জানান, ঘটনাস্থলে মৎস্য বিভাগের কর্মকর্তাদের পাঠানো হয়েছিলো। কি কারনে মাছটি মারা গেছে সেটি নিশ্চিত হওয়ার জন্য পোষ্টমর্টেম পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে যদি অবস্থা বেশি খারাপ হয় তাহলে ডলফিনটি মাটি চাপা দেয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা