ভ্যাকসিন যথা সময়ে আসবে এবং সবাই পাবে: পররাষ্ট্রমন্ত্রী

সময় ট্রিবিউন | ১০ মে ২০২১, ০৩:৩১

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন-ছবি: সংগৃহীত

ভ্যাকসিন নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেছেন, যথা সময়ে ভ্যাকসিন আসবে এবং সবাই পাবে।

রোববার এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার ভ্যাকসিন নিয়ে চতুর্মুখী যোগাযোগ অব্যাহত রেখেছে। আগামী ১২ মে চীনের ভ্যাকসিন আসছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ভ্যাকসিন দেবে। এছাড়া রাশিয়ার সঙ্গেও ভ্যাকসিন নিয়ে চুক্তি হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভ্যাকসিন নিয়ে বিভিন্ন রকম আলোচনা হচ্ছে। সবার মনে রাখতে হবে পৃথিবীর ১৪০টি দেশ এখন পর্যন্ত ভ্যাকসিন পায়নি। কিন্তু বাংলাদেশে বর্তমান সরকার সময়মতো সিদ্ধান্ত নিয়ে প্রায় এক কোটি মানুষকে ভ্যাকসিন দিতে পেরেছে।

তিনি বলেন, চলতি বছর ২৫ জানুয়ারির দেশে প্রথম ভ্যাকসিন আসে। ভ্যাকসিনের জন্য আমরা ভারতের সেরাম কোম্পানির সঙ্গে চুক্তি করেছিলাম। কথা ছিল তারা প্রতি মাসে ৫০ লাখ ডোজ ভ্যাকসিন দেবে, কিন্তু তারা কথা রাখতে পারেনি। ভারতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়া এবং ভ্যাকসিন তৈরির কাঁচামাল সংগ্রহ করতে বাধাপ্রাপ্ত হওয়ায় সেরাম সময়মতো ভ্যাকসিন দিতে পারছে না।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এমন অবস্থা সৃষ্টি হলে সঙ্গে সঙ্গেই বিশ্বের অন্য জায়গা থেকে ভ্যাকসিন আনার পরিকল্পনা গ্রহণ করে সরকার এবং এখন চীন ও রাশিয়া থেকে ভ্যাকসিন আনার ব্যবস্থা করা হচ্ছে।। পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকেও ভ্যাকসিন আসার সম্ভাবনা রয়েছে। তাদের সঙ্গে কথা হয়েছে। তারা আমাদের সহযোগিতা করবে। রাশিয়ার সঙ্গেও ভ্যাকসিন উৎপাদন নিয়ে চুক্তি হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় পুরো বিষয়টি নিয়ে কাজ করছে। অতএব এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা