আগামীর পথচলা কঠিন হতে পারে : মেয়র তাপস

সময় ট্রিবিউন | ৭ সেপ্টেম্বর ২০২২, ০৫:৩২

সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, বিগত দিনের ন্যায় আগামী দিনের পথচলা কঠিন হতে পারে। ৫১ বছরের (স্বাধীনতা পরবর্তী) পথচলা আমাদের জন্য অত্যন্ত কঠিন ছিল। ভবিষ্যতে আরও কঠিন হতে পারে।

তিনি বলেন, আমি আত্মবিশ্বাসী যে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে আমরা রাজপথে ছিলাম এবং আছি, রাজপথে থেকে সেভাবেই তার নেতৃত্বে বাংলাদেশ অগ্রযাত্রাকে আমরা ত্বরান্বিত করব, বেগবান করব। ২০৪১ সালের মধ্যে আমরা সোনার বাংলা গড়ব।

সোমবার (৫ সেপ্টেম্বর) রাতে কলাবাগান স্টাফ কোয়ার্টার মাঠে আয়োজিত ধানমন্ডি, হাজারীবাগ, কলাবাগান ও নিউ মার্কেট থানা ছাত্রলীগের সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ফজলে নূর তাপস বলেন, ৭৫ সালের পর ছাত্রদের নষ্ট করার জন্য, তাদের চরিত্র হনন করার জন্য খুনি জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষান্ত হননি, মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করে ক্ষান্ত হননি, সংবিধানকে পদদলিত করে ক্ষান্ত হননি, ছাত্রদের নৌ-বহরের নামে নিয়ে গিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে হাতে অস্ত্র তুলে দিলেন।

তিনি বলেন, সেই থেকে ছাত্র রাজনীতি কলুষিত রাজনীতির দিকে অগ্রসর হলো। জননেত্রী শেখ হাসিনা ফিরে এসে আবারও সম্মেলনের মাধ্যমে ছাত্রদের হাতে কলম, খাতা ও বই তুলে দিলেন। তারপর জননেত্রী শেখ হাসিনা ছাত্রলীগকে মেধা, প্রজ্ঞা ও অসীম সাহসিকতার দিকে ধাবিত করেছেন।   

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ছাত্রলীগ নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, যেখানে বিএনপি নৈরাজ্য সৃষ্টি করবে, অছাত্রদের ছাত্র সংগঠন ছাত্রদল  যেখানে নৈরাজ্য সৃষ্টি করবে, সেখানেই আপনারা তাদেরকে গণধোলাই দেবেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব