মানসম্মত চিকিৎসা নিশ্চিত না হওয়া পর্যন্ত অভিযান চলমান থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

মনোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধি | ২ সেপ্টেম্বর ২০২২, ০২:৪৭

সংগৃহীত

বেসরকারি হাসপাতাল, ক্লিনিক যতক্ষণ পর্যন্ত মান সম্মত চিকিৎসা দেয়া শুরু না করবে ততক্ষণ পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি। তিনি আজ বৃহস্পতিবার কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত ৬ জেলার স্বাস্থ্য স্থাপনা উদ্বোধন এবং প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য কর্মীদের মাঝে ল্যাপটপ ও পিডিএ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, এর আগে স্বাস্থ্যবিভাগের অভিযানে ১৭শ অবৈধ ক্লিনিক হাসপাতাল বন্ধ করা হয়েছে। যারা এখনো নিবন্ধন করেনি বা নিবন্ধন দেখাতে পারছে না সেসব প্রতিষ্ঠান বন্ধ করা হবে।

স্বাস্থ্য মন্ত্রী বলেন, উন্নত সেবার জন্য এখন ঢাকায় যেতে হবেনা। কুমিল্লাতেই সকল স্বাস্থ্যসেবা পাচ্ছেন। হাসপাতালের কর্তৃপক্ষ ডাক্তারদের উপস্থিতি রোগীদের সেবা ও হাসপাতাল পরিষ্কারে সার্বিক বিষয়গুলো খেয়াল করলে আন্তর্জাতিক মানের হাসপাতাল হবে দেশের হাসপাতালগুলো।

জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) সংসদ সদস্য এড.আবুল হাসেম খান, কুমিল্লা-২(হোমনা-তিতাস) সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- স্বাস্থ্য বিভাগের সচিব ড. মো. আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (মেডিকেল এডুকেশন) অধ্যাপক ডা. এ কেএম আমিরুল মোরশেদ ।

এ সময় সিটিকর্পোরেশনের প্যানেল মেয়র হাবিবুল আল আমিন সাদীসহ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৬ জেলার ২৯ টি প্রকল্পের উদ্বোধন করা হয়। এছাড়া এসব জেলার স্বাস্থ্যবিভাগের বরাদ্দপত্র স্ব স্ব সিভিল সার্জনকে হস্তান্তর করা হয়।

স্বাস্থ্য মন্ত্রী পরে কুমিল্লা মেডিকেল হাসপাতাল পরিদর্শন করে হাসপাতালের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা