আমরা ধার করে ঘি খাই না: শেখ হাসিনা

সময় ট্রিবিউন | ৩১ আগষ্ট ২০২২, ০২:১৯

সংগৃহীত

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আমরা কখনো ধার করে ঘি খাই না। বিদেশি ঋণ প্রসঙ্গে শেখ হাসিনা এ কথা বলেছেন।

তিনি বলেন, আমাদের যে ঋণ এটা এমন অবস্থা না যে কারো কাছে আমরা আটকা পড়ে যাবো। যেখান থেকে আমরা যা ঋণ নিচ্ছি সময় মতো তা পরিশোধ করে যাচ্ছি। সেটা আমরা খুব সর্তকতার সঙ্গে করছি।

মঙ্গলবার (৩০ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে লাভ নেই। মনে রাখবেন- বাংলাদেশ কোনো দিন শ্রীলঙ্কা হবে না, হতে পারে না। বাংলাদেশে শ্রীলঙ্কার পরিস্থিতি বিএনপির আমলেই হয়ে গেছে।

শেখ হাসিনা বলেন, ২০০১ থেকে ২০০৬- এ বিএনপি যখন ক্ষমতায় ছিল। দেশ ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের জন্য হাহাকার, পানির জন্য হাহাকার, মানুষের কর্মসংস্থান সমস্যা, তার ওপর জঙ্গীবাদ, সন্ত্রাস, গ্রেনেড হামলাসহ নানা সমস্যায় জর্জরিত ছিল দেশ।

তিনি আরও বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা, সারা বাংলাদেশে ৫০০ জায়গায় গ্রেনেড হামলা, আমাদের কিবরিয়া সাহেবকে হত্যা করা হলো। তখন তো সন্ত্রাস, জঙ্গীবাদ, দুর্নীতির কারণে দেশের অবস্থা খারাপ ছিল।  অর্থনীতির অবস্থাও ভালো ছিল না। তখনই তো মানুষ রাস্তায় নামলো। মানুষ রাস্তায় নামতে বাধ্য হলো। ওখান থেকে আমরা বাংলাদেশকে উদ্ধার করে নিয়ে এসেছি।

সরকার প্রধান বলেন, আমাদের যে অর্থনৈতিক গতিশীলতা, সেটা যাতে অব্যাহত থাকে এবং অর্থনৈতিকভাবে আমাদের দেশটা যাতে এগিয়ে যায় অত্যন্ত সুপরিকল্পিতভাবেই সে কাজ আমরা করে যাচ্ছি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা