কেরানীগঞ্জ মডেল থানা যুবলীগ নেতা রুমেলের উদ্যোগে মানবিক সহায়তা

কেরানীগঞ্জ প্রতিনিধি | ৮ মে ২০২১, ০১:২৩

ছবিঃ সংগৃহীত

যারা চাইতে পারেন না সাহায্য। পাততে পারেন না হাত। অথচ করোনাভাইরাসের কারণে কার্যত লকডাউনে তাদের কাজ নেই, নেই আয়ের উৎস। এসব মানুষের পাশে দাঁড়িয়েছেন কেরানীগঞ্জ মডেল থানা যুবলীগের সদস্য মেহদী হাসান রুমেল।

মহামারি করোনা ভাইরাস সংক্রমণ রোধ করার জন্য সরকার ঘোষিত চলমান লকডাউনে প্রায় দুই শতাধিক অসহায় ও কর্মহীন মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করেন তিনি। প্রতিটি প্যাকেটে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ছিল। বৃহস্পতিবার সকাল থেকে ভ্যান গাড়ির মাধ্যমে প্রতিটি অসহায় পরিবারের বাড়িতে গিয়ে গিয়ে খাবার পৌঁছে দেওয়া হয়

এ প্রসঙ্গে মেহদী হাসান বলেন, স্বেচ্ছাসেবী ও সব সংগঠনের উচিত ক্ষুধার্ত মানুষকে খুঁজে বের করে তার বাসায় খাদ্য পৌঁছে দেয়া। সম্ভব হলে কিছু অর্থ সহায়তাও করা উচিত। মানুষকে ত্রাণ হিসেবে নয়, বিপদের সাহায্য হিসেবে এগিয়ে আসা উচিত। তবে অবশ্যই সামাজিক দূরত্ব মানতে হবে।

তিনি আশা প্রকাশ করেন, সংগঠন ও ব্যক্তি উদ্যোগে যে যার সামর্থ্য মতো এগিয়ে এলে দেশে অসহায় আর কেউ থাকবে না। করোনাভাইরাসও দূর হবে, দূর হবে গরিবের ক্ষুধাও।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা