বকেয়া বেতনের দাবিতে মেট্রোরেল শ্রমিকদের বিক্ষোভ

মমিনুল হক রাকিব | ১১ আগষ্ট ২০২২, ০১:৫৫

সংগৃহীত

বকেয়া বেতন পরিশোধ না করা, আটকে থাকা বেতন পরিশোধ করার দাবিতে বিক্ষোভ করেছে মেট্রোরেল শ্রমিকরা। এসময় তাদের সঙ্গে খারাপ ব্যবহার ও পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দিয়েছে বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

বুধবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মেট্রোরেল স্টেশনে এ বিক্ষোভ করে। এর আগে শ্রমিকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি স্টেশন থেকে এসে জড়ো হয়।

ঈদের আগের পাঁচ দিন এবং পরবর্তী এক মাসের বেতন আটকে রেখেছে মেট্রোরেল প্রজেক্টের এসএমসিসি- আইটিডি - জেভির এডমিন। বেতন চাইলে তারা চাকরিচ্যুত করার হুমকি দেয়। আমরা যদি এখন নাম বলি আমাদেরকে চাকরিচ্যুত করা হবে। শ্রমিকদের চাকরিচ্যুত করতে পারলে তাদের পকেটে টাকা আসে। তারা নতুন কাউকে নিয়োগ দিলে ৩০ হাজার টাকা ঘুষ নেয় বলে অভিযোগ করেছেন কয়েকজন শ্রমিক। 

শ্রমিকরা বলেন, এডমিন থেকে গতকাল মেসেজ দেওয়া হয়েছে ঈদের আগের পাঁচ দিনের বেতন দেওয়া হবে ১৪ আগস্ট আর গত মাসের বেতন দেওয়া হবে ২৫ তারিখের পর বা আরও পরে। এই হলো অবস্থা।

এ সময় শ্রমিকরা আরও বলেন, আমরা বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসে কাজ করছি। আমরা বেতন না পাওয়ায় বাসা ভাড়া দিতে পারতেছিনা এবং খাবার বিল দিতে পারতেছিনা। আমরা যে প্রতিদিন বাসা থেকে যাতায়াত করি সেই টাকাও নেই আমাদের কাছে। এছাড়া বাড়িতেও পরিবারকে টাকা দিতে পারতেছিনা। আমরা অতি দ্রুত টাকা দাবি করছি। শ্রমিকরা যাতে আন্দোলন না করতে পারে সেজন্য তাদের উপরে আটকে রাখা হয়েছে। তাদেরকে নীচে নামতে দেওয়া হচ্ছে না। পরবর্তীতে তাদের নামতে দেওয়া হয়েছে।

এসএমসিসি ও আইটিডি জেভির এডমিন ফখরুল ইসলাম এর আগামীকাল এর মধ্যে বেতন পরিশোধ এর আশ্বাসে আন্দোলন বন্ধ করেন শ্রমিকরা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা